সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৯৮ সালের ওয়ানধামা খুনের ঘটনায় তদন্ত ফের শুরু করতে চলেছে জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা সংস্থা এসআইএ। প্রায় তিন দশক আগে গান্দেরবাল জেলার ওয়ানধামায় সেনার পোশাক পরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল ২৩ জন কাশ্মীরি পণ্ডিতকে। নিহতদের মধ্যে ছিলেন ৯ জন মহিলা ও চার শিশু।

সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতে ঘটে যাওয়া এই খুনের ঘটনায় গোটা উপত্যকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তদন্তকারীদের অনুমান, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত জঙ্গিরা এই হামলায় জড়িত ছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার নেপথ্যে থাকা প্রত্যেকের ভূমিকা স্পষ্ট হয়নি। এসআইএ সূত্রে খবর, সম্প্রতি ওয়ানধামা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনার নথি ও তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা হামলায় জড়িত জঙ্গিদের চিহ্নিত করার পাশাপাশি হিংসার নেপথ্যে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন।

আরও পড়ুনঃ ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

এর আগে সরলা ভাট হত্যাকাণ্ড, লেখক সর্বানন্দ কউল প্রেমী ও তাঁর পুত্রের হত্যা এবং বিচারপতি নীলকান্ত গাঞ্জুর হত্যার মতো পুরনো মামলাতেও নতুন করে তদন্ত শুরু করেছে এসআইএ। সেই ধারাবাহিকতায় এবার ওয়ানধামা হত্যাকাণ্ডের তদন্তও নতুন করে এগোতে চলেছে। কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর উদ্যোগের মধ্যেই পুরনো হত্যাকাণ্ডগুলির তদন্তে গতি আনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২