বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সাংবাদিককে গাছে বেঁধে পেটাল দুষ্কৃতীরা

প্রথমে সাংবাদিক নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করেছিল মধ্যপ্রদেশ পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: হিন্দুত্ববাদীদের নয়া পোস্টার বয় তথা দেশে বয়কট গ্যাংয়ের হোতা নরোত্তম মিশ্র যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেই মধ্যপ্রদেশেই এবার সাংবাদিককে গাছে বেঁধে পেটানোর ঘটনা ঘটল। হোসাঙ্গাবাদ জেলার ওই ন্যক্কারজনক ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রথমে সাংবাদিক নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। শেষ পর্যন্ত প্রচণ্ড চাপের মুখে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নির্যাতিতা সাংবাদিক প্রকাশ যাদব কর্মসূত্রে একটি টিভি চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে জড়িত। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, চলতি বছরের পয়লা জানুয়ারি স্থানীয় এক বাসিন্দা নারায়ণ যাদবের সঙ্গে তাঁর একটি বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। বিজেপি নেতা হিসেবে পরিচিত নরেন্দ্র যাদব তখনই পরিণাম ভাল হবে না বলে হুমকি দিয়েছিলেন। গত ২৫ জানুয়ারি মানাগাঁও থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে যখন কোটাগাঁওয়ে ফিরছিলেন তখনই নারায়ণ যাদব, তাঁর ভাই নরেন্দ্র যাদব, ওমপ্রকাশ সহ বেশ কয়েকজন তাঁর মোটরবাইক আটকান। পয়লা জানুয়ারির ঘটনা উল্লেখ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন।

প্রকাশের কথায়, ‘আমি প্রতিবাদ জানালে সঙ্গে সঙ্গেই নরেন্দ্র যাদব ও ওমপ্রকাশ আমার উপরে চড়াও হয়। গাছে বেঁধে চড়-থাপ্পড় মারতে থাকে। বেশ খানিকক্ষণ ধরে শারীরীকভাবে নিগৃহীত করে। পরে স্থানীয় বাসিন্দারা আমাকে বাঁধনমুক্ত করেন।’ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও প্রথমে পুলিশ কোনও ব্যবস্থা নিতে চায়নি। শেষ পর্যন্ত প্রচণ্ড চাপে পড়ে নির্যাতনে জড়িত ছয়জনকে গ্রেফতার করে। স্থানীয থানার আধিকারিকরা এ বিষয়ে মুখ খুলতে চাননি।

 

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে