যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের খাবার বিতরণের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়েছে। টাকার উৎস খতিয়ে দেখতে গাজিয়াবাদের নাহাল গ্রামে জুনাইদের বাড়িতে পুলিশি তল্লাশি ও জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। এদিকে, পুলিশি হয়রানি এবং পরিবারের সদস্যদের ভয় দেখানোর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জুনাইদ।

পরিবারের দাবি, কয়েকদিন আগে পুলিশ প্রথমে রাতের বেলা তাঁদের বাড়িতে পৌঁছে জুনাইদের বাবা মুস্তফাকে থানায় নিয়ে যায়। পরে গ্রামবাসীদের উপস্থিতিতে আলোচনা হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আবার পুলিশ এসে পরিবারের কাছ থেকে পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবুক-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় বলে অভিযোগ। শুধু তাই নয়, নিরাটে বসবাসকারী জুনাইদের বোনের শ্বশুরবাড়িতেও পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে দাবি পরিবারের। জুনাইদের মামা আফতাব আলীর বক্তব্য, ছাত্রদের খাবারের জন্য প্রয়োজনীয় টাকার একটি অংশ জুনাইদ নিজের কাছেই রেখেছিলেন। তাঁর দাবি, জুনাইদ নিজের পকেট থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করেন। বাকি টাকা বন্ধু, পরিচিত এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসে। অনেকে আবার নগদ টাকা না দিয়ে সরাসরি খাবার বা খাদ্যসামগ্রী সরবরাহ করেছিলেন বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

অন্যদিকে, গাজিয়াবাদ পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ডিসিপি (রুরাল জোন) সুরেন্দ্রনাথ তিওয়ারি জানান, তদন্তের স্বার্থে জুনাইদের বাবাকে মাসুরি থানায় ডেকে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়। পরে একটি ভিডিও বার্তায় জুনাইদের বাবাও জানান, তাকে নিয়ম মেনেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে, সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে জুনাইদ গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গত ২৪ জুলাই গভীর রাতে দিল্লি পুলিশ তাঁকে একটি গাড়িতে তুলে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে বেআইনিভাবে আটকে রাখে। এরপর শহরের একটি নির্জন এলাকায় তাঁকে ফেলে রেখে চলে যায় বলেও অভিযোগ করেছেন তিনি। আবেদনে আরও দাবি করা হয়েছে, কোনও আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই পরিবারের সদস্যদের ভয় দেখানো ও আটকে রাখার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ এবং ভবিষ্যতে পুলিশি হয়রানি বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন জুনাইদ। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন, পুলিশি ভূমিকা এবং নাগরিক অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের