দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

আগামী ৯ নভেম্বর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (Justice DY Chandrachud)। আগামী ৯ নভেম্বর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বভার সামলাবেন। আজ সোমবার কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে  বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নাম জানানো হয়েছে। দেশের নতুন প্রধান বিচারপতিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু।

আগামী ৮ নভেম্বর অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত ( U U Lalit) । মাত্র ৭৪ দিনের জন্য দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর ভার বর্তেছিল তাঁর উপরে। গত সপ্তাহেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নাম কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের কাছে সুপারিশ করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি। তাঁর সেই সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই এক ইতিহাস গড়তে চলেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) । তাঁর বাবা প্রয়াত ওয়াই বি চন্দ্রচূড়ও (Y V Chandrachud) দেশের প্রধান বিচারপতির দায়িত্বভার সামলেছিলেন।

গত ২০১৬ সালের ১৩ জুলাই শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে যোগ দিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অযোধ্যা জমি বিবাদ সহ একাধিক যুগান্তকারী মামলায় বিচারপতি হিসেবে যুক্ত ছিলেন। শিরদাঁড়া সোজা রেখে এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই বেশি পছন্দ করেন ৬৩ বছর বয়সী চন্দ্রচূড়।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর