৯ বছরেই সন্তানের জন্ম? হাড় হিম ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর তথ্য ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, হরিয়ানার কৈথালে মাত্র ৯ বছর বয়সী এক নাবালিকা নাকি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ভাইরাল পোস্টগুলিতে একটি ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। সেখানে এক মহিলা পুলিশ আধিকারিককে এমন একটি ঘটনার কথা বলতে শোনা যাচ্ছে। পাশাপাশি একটি ছোট মেয়েকে কোলে নবজাতক শিশুকে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by D. S. P. Rajasthan (@d._s._p._rajasthan)

তবে এই দাবির সত্যতা খতিয়ে দেখে কৈথাল থানার পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর কৈথাল পুলিশের পক্ষ থেকে ডিএসপি ললিত কুমার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান জেলায় এমন কোন ঘটনা ঘটেনি এবং এই সংক্রান্ত কোনো মামলাও পুলিশের নথিতে নেই। তিনি আরো জানান যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে থাকা বক্তব্যটি আসলে শহর থানার এসএইচও গীতার দেওয়া একটি পুরনো বক্তৃতার অংশ। যা প্রায় এক বছরের বেশি আগে নারী সুরক্ষা সংক্রান্ত একটি সেমিনারে দেওয়া হয়েছিল

আরও পড়ুন: ​জ্যোমাটো-ব্লিঙ্কিট সাম্রাজ্যে বড় পরিবর্তন, সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল

পুলিশের দাবি, সেই পুরনো বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন একটি শিশুসহ নাবালিকার ভিডিও জুড়ে দিয়ে মিথ্যে গল্প তৈরি করা হয়েছে। যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। বিষয়টি সামনে আসার পর কৈথালের সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। যেন তারা এই গুজব ছড়ানোর উৎস কোথা থেকে তা তদন্ত করে।

ডিএসপি ললিত কুমার সতর্ক করে বলেন, সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভয়ংকর তথ্য ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ যারা এই ধরনের ভুয়া খবর তৈরি বা শেয়ার করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে কোন সংবেদনশীল বা চাঞ্চল্যকর ভিডিও ও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে এবং শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের উপর আস্থা রাখতে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর