‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ‘বোন’ প্রিয়াঙ্কা গান্ধির কাছে ফের একবার হারতে হল ‘দাদা’ রাহুল গান্ধিকে। কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায় নিচ্ছেন সিদ্দারামাইয়া। আগামী ২-৩ দিনের মধ্যেই তিনি ইস্তফা দিচ্ছেন। কন্নড়-ভূমে  পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের ‘মুশকিল আসান’ হিসাবে পরিচিত ডি কে শিবকুমার। দলীয় রাজনীতিতে যিনি প্রিয়াঙ্কা গান্ধির ‘খাস আদমি’ হিসাবে পরিচিত। সূত্রের খবর, প্রিয়াঙ্কাই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দাদা রাহুল গান্ধিকে সাফ জানান, ‘কথার খেলাপ করা ঠিক হবে না। ডি কে শিবকুমারকে যে আশ্বাস দেওয়া হয়েছিল তা পূরণ করে সততা দেখানো হোক। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যা করা হয়েছিল, কর্নাটকে সেই ভুলের পুনরাবৃত্তি করলে দলকে চরম মূল্য দিতে হবে।’

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি। সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখেছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয়।

মঙ্গলবার (২৬ মে) কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। যদিও নাতিদীর্ঘ বৈঠক শেষে কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা খারিজ করে দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যা খুশি ভাবতে পারেন। তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে বদল নিয়ে কোনও আলোচনা হয়নি। ওই জল্পনার কোনও সত্যতা নেই। আসন্ন রাজ্যসভা ভোট এবং কর্নাটকের বিধান পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

কে সি বেণুগোপালের সাংবাদিক সম্মেলনের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ‘রাহুল গান্ধি ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকেই সিদ্দারামাইয়া বুঝে যান, এবার তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছাড়তে হবে। না হলে অপমানজনকভাবে সরে যেতে হবে।’ তাই মান-সম্মান রাখতে নিজের অনড় অবস্থান ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার বিনিময়ে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসার এবং সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য ছেড়ে দিল্লিতে আসবেন কিনা এবং সংগঠনের গুরুদায়িত্ব নিতে রাজি হবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে ২-৩ দিন সময় দেওয়া হয়েছে সিদ্দারামাইয়াকে। এদিন রাত সাড়ে আটটার বিমানে দিল্লি ছেড়ে বেঙ্গালুরু ফিরে যাচ্ছেন সিদ্দারামাইয়া।

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়