ইনস্টাগ্রামে বন্ধুত্ব, দেখা করতে গিয়ে অপহরণ, মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রেমিক

দুপির পুলিশ সুপার অরুণ কে-এর মতে, ভুক্তভোগী মহিলা এবং আলতাফ নামে অভিযুক্ত গত তিন মাস ধরে ইনস্টাগ্রামে বন্ধু ছিলেন এবং দুজনেই একই শহরের (কারকালা) বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক: আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার রহস্য এখনও ভেদ হয়নি। তার মধ্যেই প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। কখনও রাজস্থানে আত্মীয়র দ্বারা কিশোরী ধর্ষণ, কখনও অসমে টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, প্রধান শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষণ, স্কুলের ঝাড়ুদারের ৪ বছরের শিশুকে ধর্ষণ, আবার কখনও ডাক্তারের দ্বারা নার্স ধর্ষণ, ইনস্টাগ্রামে কিশোরীর সঙ্গে পরিচয় হয়ে তাঁকে ধর্ষণ-সহ একাধিক মামলায় এখন জর্জরিত গোটা ভারতবর্ষ। এবার ধর্ষণের ঘটনা কর্ণাটকে।

শনিবার পুলিশ জানিয়েছে, কর্নাটকের কারকালায় একটি নির্জন জায়গায় ২৪ বছর বয়সী মহিলাকে অপহরণ করে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, ২৩ আগস্ট রাতে কর্ণাটকের করকালা টাউন থানার সীমানায়। ভুক্তভোগী কারকালা শহরের বাসিন্দা, তাঁকে একজন আলতাফ অপহরণ করে একটি গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে, পুলিশ জানিয়েছে। উদুপির পুলিশ সুপার অরুণ কে-এর মতে, ভুক্তভোগী মহিলা এবং আলতাফ নামে অভিযুক্ত গত তিন মাস ধরে ইনস্টাগ্রামে বন্ধু ছিলেন এবং দুজনেই একই শহরের (কারকালা) বাসিন্দা। শুক্রবার আলতাফ ওই নারীর কর্মস্থলে এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর আলতাফের আরেক সহযোগী রিচার্ড কার্ডোজা তাদের সঙ্গে যোগ দেয়।

আলতাফের কাছে কিছু মদের বোতল ছিল এবং মহিলাকে তাঁরা মদ পান করতে বাধ্য করে। নির্যাতিতা মহিলা এবং তার পরিবারের দায়ের করা একটি অভিযোগ অনুযায়ী, আলতাফ পানীয়টি জড়ি দিয়েছিল এবং তাকে তা পান করতে বাধ্য করে। এরপরে সে তাকে ধর্ষণ করে তার বাড়িতে ফেলে যায়। পুলিশ জানিয়েছে, “আমরা আলতাফ এবং কার্ডোজা উভয়কেই গ্রেফতার করেছি এবং তাদের ব্যবহৃত গাড়িগুলি জব্দ করেছি। পরবর্তী প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ভিকটিম তার বক্তব্য রেকর্ড করেছে যা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হবে। আর নির্যাতিতাকে চিকিৎসার জন্য মণিপালের কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা 138 (অপহরণ), 64 (ধর্ষণ) সহ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর প্রাসঙ্গিক ধারায় আলতাফ এবং কার্ডোজা উভয়কেই গ্রেপ্তার করেছি এবং একটি মামলা দায়ের করেছি।”

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি