চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাকাতি করার সময় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল  ২৯ বছরের এক যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুঝা জেলায়। জানা গিয়েছে, আলাপ্পুঝা জেলায় নিজের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। শনিবার রাতে তাঁর বাড়িতে ডাকাতি করার সময়  ওই যুবক বৃদ্ধার চোখে  লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন অভিযুক্ত। এরপর তাঁকে ধর্ষণ করে। রবিবার এই অভিযোগের ভিত্তিতে কেরল পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। 

সূত্রের খবর, অভিযুক্ত যুবক আগে থেকেই জানত  ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে শনিবার রাতে চুরির উদ্দেশ্য নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেছিলেন অভিযুক্ত। এরপর  বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না চুরি করে পালিয়ে যান তিনি।পাশাপাশি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন অভিযুক্ত। যাতে ওই বৃদ্ধা কারুর সঙ্গে যোগাযোগ করতে না পারে।

বাড়িতে আটকে থাকার পর রবিবার সকালে দরজা খুলে বৃদ্ধাকে উদ্ধার করে প্রতিবেশীরা। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা। অভিযোগ উঠেছে, একাকী অবস্থায় বৃদ্ধাকে পেয়ে গয়না চুরির পাশাপাশি ধর্ষণ করেছে অভিযুক্ত। প্রতিবেশীরা রবিবার  পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২৯ বছরের এক যুবক।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের