‘বিভীষণ’ শশী থারুরকে কোনও দায়িত্ব নয়, রাহুল-খাড়গের কাছে আর্জি কেরলের কংগ্রেস নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন কেরল বিধানসভা ভোটে দলীয় রণকৌশল শত্রু বিজেপি শিবিরের কাছে ফাঁস করতে পারেন মোদি বান্ধব শশী থারুর। তাই তাঁকে যেন বিধানসভা ভোট সংক্রান্ত কোনও বৈঠকে না ডাকা হয়। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির কাছে এমনই দাবি জানিয়েছেন কেরলের কংগ্রেস নেতারা। সূত্রের খবর, বৈঠকে কেরলের তিন শীর্ষ কংগ্রেস নেতা তিরুঅনন্তপুরমের সাম্প্রতিক পুর ভোটে শশী থারুরের বিজেপির হয়ে গোপনে কাজ করেছেন বলে অভিযোগ তোলেন। তখনই তাঁরা দাবি জানান, ‘ঘর শত্রু বিভীষণ’ শশীকে তাই বিধানসভা ভোটের রণকৌশল সংক্রান্ত বৈঠকে ডাকা না হয়।

গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের ভজনা করে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। শুধু তাই নয়, গান্ধি পরিবারের বিরুদ্ধেও নিয়মিত তোপ দেগে বিজেপির হাতে আক্রমণের অস্ত্র তুলে দিচ্ছেন। বিজেপি এবং খোদ মোদি যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধিকে অপমান করেছেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে নৈশভোজে অংশ নিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছেন থারুর। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক শহিদের মর্যাদা পেতেই লাগাতার দলের বিরুদ্ধাচারণ করে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সেই ফাঁদে পা দেয়নি।

কিন্তু শশী থারুর যে দলে অপাংক্তেয় তা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গেরা। গত সপ্তাহে কেরলে কংগ্রেসের এক সভায় অনাহুতের মতো হাজির হওয়া শশীকে যথেষ্টই অপমান করেছিল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। এমনকি দলের কর্মসূচিতেও ডাকা হচ্ছে না তাঁকে। সামনেই বিধানসভা ভোট। সম্প্রতি পুরসভা ও পঞ্চায়েতের ফলাফলেই ইঙ্গিত মিলেছে কেরলে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। তাই বিধানসভার ভোট সংক্রান্ত দলের রণকৌশল যাতে বিপক্ষের হাতে না পৌঁছয় তাই শশীকে ‘একঘরে’ করার দাবি জানিয়েছেন কেরলের কংগ্রেস নেতৃত্ব।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ