পানীয়তে বিষ মিশিয়ে প্রেমিককে খুন, প্রেমিকাকে ফাঁসির সাজা শোনাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: পরিবারের ঠিক করা পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পথের কাঁটা হয়ে দাঁড়ানো প্রেমিককে সরাতে এক অভিনব ফন্দি এঁটেছিলেন ২৪ বছরের তরুণী প্রেমিকা। টনিকের আড়ালে দীর্ঘদিন ধরে বিষ মিশিয়ে পান করিয়েছিলেন প্রেমিককে। আর তার ফলে বিষক্রিয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন প্রেমিক। ওই ভয়াবহ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) প্রেমিকাকে ফাঁসির সাজা শোনাল কেরলের নেয়াত্তিঙ্কারা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। তবে প্রেমিকার মা-কে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে তিরুঅনন্তপুরমের পরসালার বাসিন্দা শ্যারন রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কন্যাকুমারীর বাসিন্দা গ্রীশমা। ২১ বছরের  গ্রীশমা স্থানীয় একটি কলেজে ইংরেজি বিভাগে স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন। দুজনে নতুন জীবন শুরু করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু আচমকাই নাটকীয় মোড় নেয়। ২০২২ সালে সামরিক অফিসারের সঙ্গে গ্রীশমার বিয়ে ঠিক করে তাঁর পরিবার। প্রেমিক শ্যারনকে ভুলে বিয়েতে রাজিও হয়ে গিয়েছিলেন তরুণী। কিন্তু কী ভাবে সম্পর্ক ভেঙে বেরোবেন বুঝতে পারছিলেন না। এর পরেই শ্যারনকে খুনের পরিকল্পনা করেন গ্রীশমা।

প্রেমিককে খুনের জন্য ইন্টারনেটে নানা তথ্য ঘেঁটেছিলেন গ্রীশমা। ব্যথানাশক ওষুধ কত মাত্রায় খেলে মানুষের মৃত্যু হতে পারে, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চর্চাও করেছিলেন। এর পর একটু একটু করে শ্যারনকে পানীয়ের আড়ালে বিষ খাওয়াতে শুরু করেন। কখনও জলে, কখনও ফলের রসে, কখনও আবার প্রেমিকের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিতেন তিনি। তাতেও কোনও ফল না-হওয়ায় ২০২২ সালের অক্টোবর মাসে শ্যারনকে নিজের বাড়িতে ডাকেন গ্রীশমা। তার পর কীটনাশক মেশানো পানীয় খেতে দেন। বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই রাতেই শ্যারনকে হাসপাতালে ভর্তি করানো হয়। পর দিন মৃত্যু হয় তাঁর

তদন্তে নেমে গ্রীশমা, তাঁর মা এবং কাকাকে গ্রেফতার করে পুলিশ। খুন, প্রমাণ নষ্ট করা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার গ্রীশমা ও তাঁর কাকে দোষী সাব্যস্ত করেছিল তিরুঅনন্তপুরমের নেয়াত্তিঙ্কারার দায়রা আদালত।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি