একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। অশান্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। যার আঁচ পড়েছে সংসদে সহ দেশের অন্যান্য প্রান্তে।  এই সবকিছুর মধ্যেই ভাইরাল হয়েছেন মুম্বইয়ে ছাত্র বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণী। বুধবার (২২ জুলাই) এক তরুণীকে একটি পুলিশ ভ্যান আটকে দিতে দেখা যায়। ভ্যানটিতে সেইসব বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হচ্ছিল, যারা পরীক্ষার অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়ে আটক হয়েছিলেন।

বুধবার মুম্বইয়ের দাদরের শিবাজি পার্ক এলাকায় পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিক্ষোভকারীদের পুলিশ আটক করে ভ্যানে তুলছিল। সেই সময় আচমকাই পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া যাদব। প্রবল বৃষ্টির মধ্যেও হুডি ও ক্যাপ পরে তিনি পুলিশ ভ্যানের পথ আটকে দেন এবং গাড়ির সামনে থেকে সরে যেতে অস্বীকার করেন। ঘটনাস্থলের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, রিয়ার এই প্রতিবাদের পর আটক হওয়া কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। যদি তারা দায়িত্বশীল না হয়, তাহলে আমরাই আমাদের নাগরিকদের দায়িত্ব নেব।’   রিয়া বলেন তিনি ছাত্রী না হলেও ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন।  উল্লেখ্য, পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক  দেশের বিভিন্ন শহরে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। মুম্বইয়েও হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। একাধিক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের আটক করে, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন