অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন সাহস ক’জনের থাকে? পরিবারের আপত্তি, সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা সবকিছুকে তোয়াক্কা করে নিজেদের সিদ্ধান্তে অনড় দুই তরুণী। বাড়ি ছেড়ে দূরের শহরে গিয়ে একসঙ্গে থাকছিলেন তাঁরা। শেষ পর্যন্ত পরিবারের অনুরোধে থানায় হাজির হলেও সেখানেও নিজেদের অবস্থান স্পষ্ট করেন দু’জন। পুলিশ ও পরিজনদের সামনেই স্পষ্ট জানিয়ে দেন, আলাদা নয়, তাঁরা একসঙ্গেই থাকতে চান। ঘটনাটি রাজস্থানের কোটার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই তরুণী একে অপরের আত্মীয়। তাঁদের বাড়ি কোটার দিগোড় ও সীমলিয়া এলাকার কাছাকাছি দুটি গ্রামে। প্রায় তিন বছর আগে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরে তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় প্রায় পাঁচ মাস আগে দু’জন বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সাওয়াই মাধোপুরে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে কাজও শুরু করেন। এদিকে তাঁদের পরিবারের তরফে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং বাড়ি ফেরার জন্য অনুরোধ করেন। এরপর মঙ্গলবার দু’জনকে বোরখেদা থানায় নিয়ে আসা হয়। পরিবারের তরফে তাঁদের বোঝানোর চেষ্টা করা হয়। তাঁরা ভেবেছিল, ভালভাবে বুঝিয়ে দু’জনকে রাজি করানো সম্ভব হবে। কিন্তু পুলিশ ও পরিজনদের সামনে নিজেদের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দেন তাঁরা। জানান, তাঁরা একে অপরের সঙ্গে থাকতে চান। 

আরও পড়ুন: জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ তাঁদের বয়ান রেকর্ড করে। এরপর তাঁদের চলে যেতে বলেন পুলিশ। কিন্তু পরে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। পুলিশের দাবি, দু’জনই কীটনাশক জাতীয় বিষাক্ত পদার্থ খেয়ে ফেলেছিলেন। প্রাথমিকভাবে তেমন অসুস্থ বোধ না করলেও পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁদের কোটার এমবিএস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, হাসপাতালেও তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দু’জনের শারীরিক অবস্থা এবং পুরো ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ও পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১