জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে ভুয়ো চিকিৎসক ও জাল মেডিক্যাল রেজিস্ট্রেশন নিয়ে তদন্তের মধ্যেই বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। জাল নথির মাধ্যমে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকরা হলেন উত্তম মাইতি এবং শেখ ইউনূস হাসান। দু’জনেই রাজপুর-সোনারপুর এলাকার একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 

সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) প্রকল্পের মাধ্যমে তাঁদের নিয়োগ করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর। অভিযোগ ওঠার পর তাঁদের মেডিক্যাল রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি যাচাই করা হয়। সেখানে দেখা যায়, বিহার মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি দেখিয়ে তাঁরা পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করেছিলেন। বিষয়টি নজরে আসে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোমের সেক্রেটারি চিকিৎসক রাজীব পাণ্ডের। এরপর নথির সত্যতা যাচাই করতে বিহার কাউন্সিলের কাছে তথ্য চাওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর বিহার কাউন্সিল জানায়, দুই চিকিৎসকের দেখানো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভুয়ো। এরপর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল তাঁদের বক্তব্য জানানোর জন্য ১৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব বা হাজিরা না দেওয়ায় স্বাস্থ্য দফতর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

তবে এখানেই তদন্ত থামছে না। দুই চিকিৎসকের বিরুদ্ধে FIR করার জন্য বিধাননগর দক্ষিণ থানায় অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, কীভাবে জাল নথি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গ্রহণ করা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্য রাজ্যের নথির ভিত্তিতে নেওয়া রেজিস্ট্রেশন পুনরায় যাচাইয়ের উদ্যোগও শুরু হয়েছে।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক