বেঙ্গালুরু পদপিষ্টের নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা কর্নাটক ক্রিকেট সংস্থার ২ কর্তার

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার কয়েকদিন পর কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) সচিব এবং কোষাধ্যক্ষ পদত্যাগ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার কয়েকদিন পর লজ্জায় কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) সচিব এবং কোষাধ্যক্ষ পদত্যাগ করলেন। আইপিএল ফাইনালে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব সুপার কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৭ বছর বাদে ট্রফি জয়ে রাত থেকেই উৎসবে মেতে উঠেছিলেন RCB-র ভক্ত-সমর্থকেরা। তাতেই কাল হল! বুধবার আইপিএল জয়ী বিরাট কোহলিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর সেখানেই তারকা ক্রিকেটারদের এক পলক দেখার জন্যে দুপুর থেকেই বেঙ্গালুরুর বাসিন্দারা নেমে এসেছিলেন পথে। সকলেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালান। বেঁধে যায় হুড়োহুড়ি।

ফলে আবেগী জনতাকে নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ চালায় পুলিশ। তাতেই ঘটে যায় বড় বিপত্তি। শুরু হয় দৌড়াদৌড়ি-ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন ভিড়ে পায়ের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। গুরুতর জখম হন আরও ৫০ জন। এই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসলকে গ্রেফতার করা হয়েছে। আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি FIR দায়ের করেছে। এবার এই ঘটনায় লজ্জা প্রকাশ করে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) সচিব এবং কোষাধ্যক্ষ পদত্যাগ করলেন।

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ের সময় পদদলিত হওয়ার ঘটনায় ‘নৈতিক দায়িত্ব’ উল্লেখ করে কর্নাটক ক্রিকেট সংস্থার সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে KSCA-তে একটি চিঠি পাঠিয়েছেন শঙ্কর এবং জয়রাম। সেখানে তাঁরা লিখেছেন, “গত দু’দিনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনার কারণে, যদিও এখানে আমাদের ভূমিকা খুবই সীমিত ছিল, তবুও নৈতিক দায়িত্বের কারণে, আমরা জানাতে চাই যে গত রাতে আমরা KSCA-এর সচিব এবং কোষাধ্যক্ষ হিসেবে আমাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।” 

এদিকে, কর্নাটক পুলিশ শুক্রবার আরসিবির মার্কেটিং এবং রাজস্ব প্রধান নিখিল সোসালেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই যাওয়ার পথে পুলিশ সোসালেকে আটক করে। সে মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। পাশাপাশি আরসিবির ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ডিএনএ-এর সদস্য সুনীল ম্যাথিউ, কিরণ এবং সুমন্তকেও আটক করা হয়েছে। তবে পদদলিত হওয়ার ঘটনায় তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে সোসালে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। এদিকে শুক্রবার আরসিবি, ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং কেএসসিএ-র বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করা হয়েছে। এই পদদলিত হওয়ার ঘটনায় আহত হয়েছেন ভেনু নামে ২১ বছর বয়সী এক যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই FIR দায়ের করা হয়েছে। এর আগে, পদদলিতের ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) এর বিরুদ্ধে কাবন পার্ক পুলিশ আরও দুটি এফআইআর দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার বা এফআইআর সম্পর্কে আরসিবি কোনও বিবৃতি জারি করেনি। তারা মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনদের জন্য ১০ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছে। আরসিবি এক বিবৃতিতে বলেছে, “বেঙ্গালুরুতে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা আরসিবি পরিবারের জন্য অনেক যন্ত্রণা ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে, আরসিবি নিহতদের এগারোটি পরিবারের প্রত্যেককে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার করবে। এছাড়াও, এই মর্মান্তিক ঘটনায় আহত ভক্তদের সহায়তার জন্য আরসিবি কেয়ার্স নামে একটি তহবিলও তৈরি করছে।”

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান