মহাকুম্ভে যাচ্ছেন, এই গাছটি না দেখে ফিরলে আপনার যাত্রা অসম্পূর্ণ

কারণ গাছটি পৌরাণিক কাহিনী রামায়ণের সঙ্গে সম্পর্কিত। গাছটির বয়স ৫,০০০-এরও বেশি। এই গাছের নাম অক্ষয়বট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছর পর ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ মেলা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় মেলা হিসাবে বিবেচিত কুম্ভ মেলা। মোটামুটি ৩০-৪৫ দিন ধরে চলবে মেলা, এ বছর ২৬ ফেব্রুয়ারি শেষ হবে কুম্ভ মেলা। এই মেলার অনেক তৎপর্য রয়েছে হিন্দুদের কাছে। শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা মহাকুম্ভমেলায় অংশ নেন। কথিত আছে যে, কুম্ভমেলার সময় গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করা যায়। কুম্ভের আভিধানিক অর্থ কলস।

ঋষি-মুনিদের সময় থেকেই এই কুম্ভমেলা হয়ে আসছে। কয়েক বছর আগে হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। তবে এবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। কুম্ভ মেলা ১৩ জানুয়ারি পূর্ণিমার দিনে শুরু হবে এবং ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হবে। যাই হোক, আপনি কী মহাকুম্ভে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আগেভাগেই কিছু তথ্য জেনে রাখুন। মহাকুম্ভে একটি গাছ না দেখলে আপনার কুম্ভ যাত্রা অসম্পূর্ণ হবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন! আজ এই গাছের বিষয়েই নানা তথ্য জানাবো আপনাদের। কারণ গাছটি পৌরাণিক কাহিনী রামায়ণের সঙ্গে সম্পর্কিত। গাছটির বয়স ৫,০০০-এরও বেশি। এই গাছের নাম অক্ষয়বট। যা প্রয়াগরাজ ফোর্টের ভেতর অবস্থিত, এই গাছের কাছে রামের একটি মন্দির রয়েছে। যাকে পাতালপুরী মন্দির বলা হয়।

ভারতের অতি প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি পাতালপুরী মন্দির। বৈদিক যুগের ইতিহাস বহন করে এই মন্দির। এ কারণে কুম্ভে আগত দর্শনার্থী রা অবশ্যই অক্ষয়বট না দেখে ফিরবেন না। পাঁচ বছরেও বেশি পুরোনো এই গাছটিকে অমর গাছও বলা হ। শুধু তাই নয়, বৌদ্ধ তীর্থযাত্রী হিউ-এন-সাঙ, আলেকজান্ডার, এবং কানিংহামের মতো প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, এবং ভ্রমণকারীরাও অক্ষয়বট গাছ সম্পর্কে বিস্তৃতভাবে লিখেছেন। অক্ষয়বটের আভাধানিক অর্থ হল, যা কখনই ক্ষয় হয় না। সুতরাং অক্ষয়বটের পূর্ণ অর্থ হল, বটবৃক্ষ, যা কখনই বিলুপ্ত হয়না।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের