‘আইন মেনে চলব, কিন্তু ক্ষমা চাইব না’, মুম্বই পুলিশকে বললেন কুণাল কামরা

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে উদ্দেশ্য করে বলা 'গদ্দর' বা 'বিশ্বাসঘাতক' মন্তব্যের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। একমাত্র আদালত নির্দেশ দিলেই তিনি ক্ষমা চাইবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একনাথ শিন্দেকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের জন্যে কুণাল কামরার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ। অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশও দিয়ে ছিলেন তিনি। তবে কৌতুকশিল্পী কুণাল কামরা এখনও তাঁর নিজের অবস্থানে অনড়। সূত্র জানিয়েছে, কুণাল কামরা মুম্বই পুলিশকে জানিয়েছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে উদ্দেশ্য করে বলা ‘গদ্দর’ বা ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। একমাত্র আদালত নির্দেশ দিলেই তিনি ক্ষমা চাইবেন। জানা গিয়েছে, কুণাল এই মূহুর্তে মুম্বইতে নেই। তামিলনাড়ুতে আছেন। গুজব উঠেছিল যে, একনাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্যে বিরোধী শিবির কুণালকে অর্থ প্রদান করেছিল। কিন্তু এই গুজবও উড়িয়ে দিয়েছেন কুণাল কামরা। পাশাপাশি কামরা পুলিশ সদস্যদের তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় পরীক্ষা করার অনুমতি দিয়েছেন।

মুম্বইয়ে খার অঞ্চলে অবস্থিত কুণালের হ্যাবিটাট স্টুডিও ইতিমধ্যেই ভেঙে ফেলেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরেই মুম্বই পুলিশ কুণাল কামরার সঙ্গে যোগাযোগ করেন। রবিবার (২৩ মার্চ) রাতে একনাথ শিন্দের শিবসেনা কর্মীরা কুণাল কামরার স্টুডিওটি ভাঙচুর করেছে। এমনকী থানের একটি পুলিশ স্টেশনের বাইরে কুণাল কামরার ছবিও পুড়িয়ে দেওয়া হয়। যেখানে দাঁড়িয়ে কুণাল কামরা, জনপ্রিয় চলচ্চিত্র ‘দিল তো পাগল হ্যায়’-এর একটি গানের আদলে একনাথ শিন্দেকে নানারকমভাবে ব্যাঙ্গ করেন। সেই ভিডিওটি ভাইরাল হতেই উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি। শিবসেনা কর্মীরা কুণালের স্টুডিও, হোটেল ভাঙচুর করে। এই ঘটনায় ১১ জনকে আটক করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। এরপরেই তাঁদের মুম্বইয়ের খার এলাকায় কুণালের স্টুডিওতে তাণ্ডব চালাতে দেখা যায়। এই ঘটনার পরেই হ্যাবিটাট স্টুডিওর মালিকরা স্টুডিও বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

আসলে ২০২২ সালে শিবসেনা দলের প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহের ফলে একনাথ শিন্দের দল ছাড়ে। পরবর্তী সরকারের পতন ঘটে। এরপরে সেনা গোষ্ঠী সরকার গঠনের জন্য বিজেপিতে যোগ দেন একনাথ শিন্দে। সেই কারণেই কুণাল নাম না করে গানের ছলে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে গদ্দর বা বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন। তাতেই উত্তাল হয়ে ওঠে শিবসেনা কর্মীরা।বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের ক্ষোভের কারণে কুণাল কামরার বিরুদ্ধে একাধিক পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে কুণাল কামরার পাশে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘গদ্দর কে গদ্দর বলা হয়েছে, তাতে দোষের কিছু নেই।’ কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একনাথকে নিয়ে অশ্লীল মন্তব্য তাঁর দল সহ্য করবে না। কুণালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি