ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা কুর্নলে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার এক বোলেরো গাড়ি এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন তীর্থযাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও প্রায় ১০ থেকে ১২ জন। নিহতদের সকলেই কর্ণাটক-এর বাসিন্দা বলে জানা গিয়েছে এবং তাঁরা তীর্থযাত্রা সেরে ফিরছিলেন।

পুলিশ সূত্রে খবর, মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালডোনা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখেন, একটি বোলেরো গাড়ি ও বিপরীত দিক থেকে আসা একটি লরির মধ্যে প্রচণ্ড ধাক্কা লেগেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন।

আরও পড়ুন: বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় বহু চেষ্টার পর গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহতদের দ্রুত আমিগানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তবে কয়েকজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহতরা কর্ণাটকের চিকমাগালুর জেলার বাসিন্দা ছিলেন। তীর্থযাত্রা শেষে ফেরার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তাঁরা। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো