কংগ্রেসের ইস্তেহারের ‘কপি পেস্ট’, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার মোদি সরকারের  প্রথম বাজেট পেশ হতেই সরব হয়েছে বিরোধীরা। কারণ, গোটা দেশের জন্য নয় এদিন শুধুমাত্র বিহার আর অন্ধ্রপ্রদেশের  জন্য বাজেট পেশ করেছে মোদি সরকার।  এই নিয়ে এবার এক্স হ্যান্ডেলে সরব হলেন বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি এটিকে ‘ কুর্সি বাঁচাও’ বাজেট বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় কংগ্রেসের ইস্তেহারের ভাবনা থেকে কপি পেস্ট করে এই বাজেট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।

এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘শরিকদের মন পেতে এই বাজেট তৈরি। আঞ্চলিক শরিকদের দল যে রাজ্য থেকে এসেছে তাদের দেওয়া হয়েছে একাধিক সুবিধা। আর অন্য রাজ্যগুলির জন্য কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সাধারণ ভারতীয়দের জন্য কোনও সুবিধা দেওয়া হয়নি। ‘ পাশাপাশি রাহুল গান্ধি এটিকে ‘AA’  বাজেট বলে উল্লেখ করেছেন। এখান থেকেই স্পষ্ট যে বিরোধী দলনেতা ‘AA’   বলতে আম্বানি এবং আদানিকেই বোঝাতে চেয়েছেন।

উল্লেখ্য, এবারের বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন  কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য  ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। আর তাতে বেশ ক্ষুব্ধ বিরোধী শিবিরের একাংশ।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ