কাশ্মীরে বড় সাফল্য, অনন্তনাগে হত লস্কর ই তইবার জঙ্গি

নিহত জঙ্গির নাম নিসার দার। লস্কর ই তইবার কাশ্মীর শাখার সদস্য ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাকর্মীদের এনকাউন্টরে লস্কর ই তইবার এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জঙ্গির নাম নিসার দার। লস্কর ই তইবার কাশ্মীর শাখার সদস্য ছিল।

জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরেই শুক্রবার রাতে বিশাল বাহিনী নিয়ে নিরাপত্তারক্ষীরা অনন্তনাগ থেকে ৫০ কিলোমিটার দূরে সিরহামা এলাকায় পৌঁছয়। গোটা এলাকা সেনাবাহিনী ও পুলিশ ঘিরে ফেলে। ল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা নিরাপত্তার রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষের আকার ধারণ করে। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘটনায় লস্কর-ই-তইবার এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

সিরহামায় এনকাউন্টার চলার সময় পার্শ্ববর্তী জেলাতেও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। প্রসঙ্গত, চলতি বছর নিরাপত্তীদের সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরে ৪৫ জন জঙ্গি নিহত হয়েছে। তারমধ্যে ১১ জন বিদেশি জঙ্গি। পাশাপাশি ২৬ জন জঙ্গিকে নিরাপত্তারক্ষীরা গ্রেফতার করে। জঙ্গিদের সমর্থন ও সাহায্য করার জন্য ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষী সূত্রের খবর, চলতি বছর কাশ্মীর থেকে ১৮ জন তরুণ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছে।

গত বছর কাশ্মীরে ৮৭টি এনকাউন্টার হয়। কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৬৮ জন জঙ্গি নিহত হয়েছিল। তারমধ্যে ১৯ জন জঙ্গি বাইরে থেকে এসেছিল। গত সপ্তাহে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, কাশ্মীরে নতুন করে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠছে। ভিন দেশ থেকে কাশ্মীরে প্রায় ৭৭ জন জঙ্গি এসেছে। কাশ্মীরে বর্তমানে প্রায় ১৫৬ জন জঙ্গি সক্রিয় রয়েছে।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন