ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী, ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। এই সম্মানের  কথা শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সম্মান নিয়ে প্রধানমন্ত্রী বলেন,” আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। আমি তার সঙ্গেও কথা বলেছি । এই সম্মানের জন্য তাঁকে অভিনন্দন জানাই।“ এদিন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন।

অটলবিহারী বাজপেয়ী সরকারে উপ-প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রকের দায়িত্বও সামলেছেন আডবাণী। তিনি ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। অন্যদিকে লালকৃষ্ণ আদভানি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য।

 আডবাণী সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। আর এবার তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার। আডবাণীর আগে গত ২৩ জানুয়ারি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহান সমাজতান্ত্রিক নেতা কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ