‘গুরুকে হারালাম’, মনমোহন সিংহের মৃত্যুতে ভেঙে পড়েছেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই রাজনৈতিক জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উদারনীতি ও অর্থনৈতিক সংস্কারের জনক মনমোহন সিংহ। রাত নয়টা বেজে ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণের সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অজাতশত্রু নেতার আকস্মিক মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বর্ষীয়ান নেতা ও দেশের উদারনীতির জনকের মৃত্যুতে নিজের গুরুকে হারিয়েছেন বলে জানিয়েছেন রাজীব তনয়।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর পেয়েই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) শোকপ্রকাশ করেছেন রাহুল। তাতে তিনি লিখেছেন, ‘মনমোহন সিংহ-জি অসীম বুদ্ধিমত্তা নিষ্ঠা সহকারে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিনয় ও অর্থশাস্ত্রের প্রতি গভীর পাণ্ডিত্য দেশকে অনুপ্রাণিত করেছে। শ্রীমতি কাউর (মনমোহন সিংহের স্ত্রী) ও তাঁর পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ মনমোহন সিংহের মৃত্যুতে যে তিনি গুরু-হারা হয়েছেন তা উল্লেক করে রাহুল লিখেছেন, ‘আমি একজন গুরু ও পথ প্রদর্শককে হারিয়েছি। আমার মতো লক্ষ-লক্ষ মানুষ তাঁকে (মনমোহন সিংহ) সারা জীবন অত্যন্ত গর্বের সঙ্গে তাঁকে স্মরণ করব।’

হাসপাতালেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে একান্তে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায় রাহুলকে। মনমোহন সিংহের শেষকৃত্য নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। রাতেই হাসপাতাল থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ তাঁর দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। দলের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই কংগ্রেসের তরফে যাবতীয় রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে।

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত