গ্যাস বুকিংই ধরিয়ে দিল স্ত্রীকে খুনে অভিযুক্ত প্রাক্তন সেনাকর্তাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এলপিজি গ্যাস বুকিং নিয়ে চারিদিকে এখন হাহাকার। বুকিং করলেও সময়ে মিলছে না রান্নার গ্যাস। এবার এই গ্যাস বুকিংয়ের পরেই প্রাক্তন সেনাকর্তার সঙ্গে ঘটল ভয়ানক ঘটনা। একটি এলপিজি (LPG) সিলিন্ডার বুকিং পুলিশকে ভারতীয় সেনার এক প্রাক্তন ক্যাপ্টেনকে গ্রেফতার করতে সহায়তা করেছে। স্ত্রীকে খুনের মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁর শাস্তি বহাল রাখার পর থেকে গত চার বছর ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা জানান, সন্দীপ তোমরেকে মধ্যপ্রদেশের পানধুরনা জেলা থেকে গ্রেফতার করা হয় এবং শনিবার তাঁকে আদালতে তোলা হলে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

২০১৩ সালে সন্দীপ তোমরে যখন আবোহরে কর্মরত ছিলেন, তখন তিনি তাঁর স্ত্রী শ্বেতা সিংকে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, শুরুতে তিনি এই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে বিস্তারিত তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়। ২০১৪ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয়। ২০২২ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই রায় বহাল রাখে। ২০১৯ সালে তোমরে জামিন পেয়েছিলেন, কিন্তু ২০২২ সালে হাইকোর্ট তাঁর  শাস্তি বহাল রাখার পর তিনি আর আত্মসমর্পণ করেননি। পুলিশ জানিয়েছে এরপর থেকে তিনি গ্রেফতারি এড়াতে তিনি ক্রমাগত নিজের অবস্থান ও পরিচয় পরিবর্তন করে আসছিলেন। ২০২৪ সালে তোমরের শ্বশুর রাম নরেশ হাইকোর্টে আবেদন জানিয়ে মেয়ের খুনি জামাইকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরবর্তীতে হাইকোর্ট নির্দেশ দেন যে, পাঞ্জাবের পুলিশের ডিজিপিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে একটি হলফনামা দাখিল করতে হবে, যেখানে তোমরেকে হেফাজতে নেওয়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোর বিস্তারিত বিবরণ থাকবে। এরপর ফাজিলকার পুলিশ সুপার তোমরকে গ্রেপ্তারের জন্য একজন এসপি-পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেন।

আরও পড়ুন: স্বাধীন পরিচালক হিসেবে পিআর রমেশকে নিয়োগ করল দেশের অগ্রণী AI সংস্থা ভার্সে ইনোভেশন

তদন্তে বড় সাফল্য আসে যখন ফাজিলকা পুলিশ তোমরের প্যান (PAN) কার্ডের সঙ্গে যুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পায়। ওই অ্যাকাউন্টটি ব্যবহার করেই তিনি একটি এলপিজি সিলিন্ডার বুক করেছিলেন। পুলিশ জানায়, এই সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ মধ্যপ্রদেশে তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং সেখানেই তাঁকে শেষমেশ গ্রেফতার করা হয়। তদন্তকারী দলের এক কর্মকর্তা জানান, তোমরের ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখে জানা যায় যে, তিনি পানধুরনার একটি এজেন্সির কাছ থেকে নিয়মিত এলপিজি সিলিন্ডার রিফিল করিয়ে নিতেন। এরপর ওই গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয় এবং সিলিন্ডার সরবরাহের ঠিকানাটি সংগ্রহ করা হয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাপ্ত এই তথ্য পানধুরনার পুলিশ সুপারের (SP) সঙ্গে শেয়ার করা হয় এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ওই সেনাকর্তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁকে ফাজিলকায় ফিরিয়ে আনা হয়, আদালতে হাজির করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।  

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা