Lucknow Building Collapse: তাসের ঘরের মতো ভাঙল বহুতল, লখনউতে মৃত বেড়ে ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল।  শনিবার বিকেলে উত্তর প্রদেশের লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে একটি তিনতলা বিল্ডিং পড়েছিল। আর তাতে ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার  উদ্ধার হল আরও তিনজনের মৃতদেহ। বর্তমানে ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। পাশাপাশি বেড়েছে আহতদের সংখ্যা। মোট ২৮ জন আহত হয়েছেন বলে খবর।

এখন পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ত্রাণ কমিশনার জি এস নবীন জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আর কেউ যাতে আটকে  না পড়েন সেদিকেই এখন নজর দেওয়া হচ্ছে।  এদিন সকালে রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিংয়ের (৩৫) মৃতদেহ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ‘হারমিলাপ বিল্ডিং’ নামে পরিচিত ওই বহুতলটি ওষুধ ব্যবসার গুদাম হিসেবে ব্যবহৃত হতো। প্রায় চার বছর আগে এটি তৈরি হয়েছিল।  ওই বিল্ডিংয়ের বেসমেন্টে কাজ চলছিল। ফার্মাসিউটিক্য়াল ব্য়বসার গোডাউন হিসাবেই ব্যবহার করা হত বিল্ডিংয়ের নিচের তলা । বাড়ির উপরের তখন বেশ কয়েকজন বাসিন্দা থাকতেন ।  আচমকাই শনিবার বিকেলে এই বহুতলটি আচমকাই ভেঙে পড়ে। ইতিমধ্যেই  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং