নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা লুঠ, যোগী রাজ্যে গ্রেফতার শিক্ষক দম্পতি

নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা লুঠ, শিক্ষকতার আড়ালে চলছে জালিয়াতি, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে গ্রেফতার হলেন এক সরকারি শিক্ষক দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা লুঠ, শিক্ষকতার আড়ালে চলছে জালিয়াতি, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে গ্রেফতার হলেন এক সরকারি শিক্ষক দম্পতি। যাঁরা মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যোগী রাজ্যে ফাঁস হল বিশাল প্রতারণা চক্র। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন এক সরকারি স্কুলের শিক্ষক দম্পতি। যারা সমাজকে শিক্ষিত করার পরিবর্তে প্রতারণার জাল বিস্তার করছিলেন। একটি যৌথ অভিযানে লখনউ থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্ত দের মধ্যে ওই শিক্ষক দম্পতির ভাইও রয়েছেন। পুলিশ জানিয়েছেন, নকল সোনার বিস্কুটের লোভ দেখিয়ে এই চক্রটি মানুষকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

কিন্তু কীভাবে চলত এই লুঠতরাজ? এই বিষয়ে মাল থানার ডিসিপি নর্থ গোপাল কৃষ্ণ চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে পথচারীদের থামিয়ে আলাপ শুরু করত এবং বিপুল লাভের প্রলোভন দেখিয়ে তাদের প্রলুব্ধ করত। শিক্ষক পরিচয়ের সুযোগ নিয়ে তারা মানুষের বিশ্বাস অর্জন করত এবং তাদের কাছে নকল সোনা বিক্রি করত। পুলিশ ১০টি নকল সোনার বিস্কুট, দুটি নকল রোল্ড গোল্ড চেইন, বিভিন্ন কোম্পানির ১৬টি সিম কার্ড এবং এই প্রতারণায় ব্যবহৃত আটটি মোবাইল ফোন উদ্ধার করেছে। কুশমৌরা গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র মৌর্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এই চক্রটি প্রকাশ্যে আসে।

তিনি জানিয়েছেন তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। তাঁর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা চুরি করেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে সিসিটিভি ও নজরদারির সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করে। তদন্ত চলাকালে, পুলিশ আজ তথা ১০ এপ্রিল ভোর ২:৫০ মিনিটের দিকে কাকরাবাদ আন্ডারপাসের কাছে ঘেরাও করে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন মোহাম্মদ আফসার, তাঁর স্ত্রী দানিশা ফাতিমা এবং তাঁর ভাই মোহাম্মদ আজমল। পুলিশি তদন্তে জানতে পেরেছেন যে, মোহাম্মদ আফসার বাদাউনের বাউরা প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং তার স্ত্রী দানিশা ফাতিমা লখনউয়ের কালিচরণ ইন্টার কলেজের একজন সরকারি শিক্ষিকা। তাদের ভাই আজমল, যিনি পিওপি কারখানায় কাজ করতেন, সে এই প্রতারণায় তাদের সহায়তা করেছিল। তবে এখন পুরো চক্রে আর কে কে জড়িয়ে আছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?