‘গে ডেটিং’ অ্যাপে সঙ্গী খুঁজতে গিয়েই বিপদ, শেষে ভয়ঙ্কর পরিণতি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমকামী সঙ্গী খোঁজার আশায় ডেটিং অ্যাপ খুলেছিলেন এক যুবক। কয়েক দিন কথাবার্তার পর তাকে দেখা করতে বলে। আর সেই দেখা করতে দিয়েই ভয়ংকর ফাঁদে পা দিলেন বেঙ্গালুরুর এক তরুণ সিভিল ইঞ্জিনিয়ার। নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে ছুরি মেরে রক্তাক্ত করা হয়, জোর করে আদায় করা হয় ইউপিআই পাসওয়ার্ড। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ বছর বয়সি ওই ইঞ্জিনিয়ার চিক্কাজালা এলাকার বাসিন্দা। গত তিন বছর ধরে তিনি ‘গ্রাইন্ডর’ নামে একটি ডেটিং অ্যাপ ব্যবহার করতেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তার পর তাকে বাগালুর রোডের পালানাহাল্লি গেট এলাকায় দেখা করতে ডাকা হয়।নির্ধারিত দিনে বাসে করে সেখানে পৌঁছনোর পরই বিপদ ঘনিয়ে আসে। অভিযোগ, চার যুবক তাকে ঘিরে ধরে জয়মুনি লেআউটের দিকে নিয়ে যায়। এরপর শুরু হয় হুমকি ও ভয় দেখানো। অভিযুক্তরা দাবি করে, তাঁর ডেটিং অ্যাপ ব্যবহারের তথ্য পরিবার ও বন্ধুদের সামনে ফাঁস করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

পুলিশ জানিয়েছে, পরে তাকে ভেঙ্কাটালা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছুরির মুখে মোবাইল ফোন ও ইউপিআই পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, মাথা, পেট, ঘাড়, কবজি ও পাঁজরে একাধিকবার ছুরি মেরে গুরুতর জখম করা হয় ওই ইঞ্জিনিয়ারকে।এরপর অভিযুক্তরা তার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ হাজার টাকা অন্য একটি ফোনপে অ্যাকাউন্টে ট্রান্সফার করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে বন্ধুকে ফোন করে সাহায্য চান তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ইয়েলাহাঙ্কা থানার পুলিশ তদন্তে নেমে দর্শন, সুনীল, চন্দন-সহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করেই দীর্ঘদিন ধরে অ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখে এই ডাকাতির ছক কষেছিল অভিযুক্তরা।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক