সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসে বন্ধুত্ব (office politics) করা কি সত্যিই নিরাপদ? সহকর্মীর কাছে মনের কথা খুলে বলা কি কখনও ক্যারিয়ারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে? এক তরুণ ইন্টার্নের অভিজ্ঞতা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ, যাকে তিনি বন্ধু ভেবেছিলেন, শেষ পর্যন্ত সেই বিশ্বাসই নাকি তাঁর স্বপ্নের চাকরি হাতছাড়া হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

রেডিটের ‘ইন্ডিয়ান ওয়ার্কপ্লেস’ ফোরামে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক তরুণ ইন্টার্ন। তিনি জানান, একটি সফটওয়্যার সংস্থায় ইন্টার্নশিপ করার সময় তিনি স্থায়ী চাকরি পাওয়ার আশায় দিনরাত পরিশ্রম করছিলেন। তাঁর বিশ্বাস ছিল, কাজের দক্ষতা দিয়েই তিনি সংস্থায় জায়গা করে নিতে পারবেন। এই সময়েই দলে যোগ দেন আরেক নতুন ইন্টার্ন। শুরু থেকেই ওই সহকর্মী মানবসম্পদ বিভাগের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। যদিও প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেননি ওই তরুণ। একদিন কাজের চাপ ও হতাশা থেকে সহকর্মীর (office politics) কাছে নিজের মনের কথা খুলে বলেন তিনি। অভিযোগ করেন, তাঁর টিম লিড নাকি তাঁর কাজের কৃতিত্ব নিজের নামে নিচ্ছেন। তিনি ভেবেছিলেন, সহকর্মী তাঁর বন্ধু এবং বিশ্বাসযোগ্য মানুষ। কিন্তু সেই ঘটনার পর থেকেই আচমকা বদলে যায় অফিসের পরিবেশ। টিম লিডের আচরণ আগের মতো আর বন্ধুত্বপূর্ণ ছিল না। কিছুদিনের মধ্যেই তাঁকে জানানো হয়, দক্ষ হওয়া সত্ত্বেও আপাতত স্থায়ী চাকরি দেওয়া সম্ভব নয়, বরং ইন্টার্নশিপের মেয়াদ বাড়ানো হবে।

আরও পড়ুন: প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ রুখতে প্রশাসনের অভিনব উদ্যোগ ভাইরাল

পরে পুরো বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে আরও একটি ঘটনার কথা মনে পড়ে তাঁর। ওই সহকর্মী একবার নাকি গর্ব করেই বলেছিলেন, স্কুলে পরীক্ষার আগে তিনি ইচ্ছে করে ক্লাসের প্রথম হওয়া ছাত্রের নোট লুকিয়ে দিয়েছিলেন। তখন সেটাকে হালকা মজা ভেবেছিলেন তিনি, কিন্তু পরে বুঝতে পারেন সেটাই ছিল সতর্কবার্তা। সবচেয়ে কষ্টের জায়গা ছিল অন্য। তরুণ জানান, চাকরি পেলেই প্রথম বেতন দিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা করানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন আপাতত থমকে গিয়েছে।  এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, অফিসে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। কেউ লিখেছেন, “কর্মক্ষেত্রে সবাই (office politics) বন্ধু হয় না।” আবার কেউ বলেছেন, “মানুষ প্রথমেই নিজের চরিত্রের ইঙ্গিত দিয়ে দেয়, আমরা শুধু তা বুঝতে দেরি করি।”

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী