মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এবার চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি)। আজ মঙ্গলবার (২১ জুলাই) মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের বাধাদান সত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই বিল পাশ করিয়ে নিয়েছে বিজেপি সরকার। বিলের খসড়ায় বলা হয়েছে, রাজ্যে নথিভুক্তকরণ (রেজিস্ট্রেশন) ছাড়া একত্রবাস বা লিভ ইন করা যাবে না। তাছাড়া গ্রামীণ বিয়ের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক থাকছে। যদিও অবিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হচ্ছে আদিবাসীদের। বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

দেশের মধ্যে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়। ২০২৫ সালের ২৭ জানুয়ারি ওই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। এরপর গুজরাত এবং অসমেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। পশ্চিমবঙ্গে পালাবদলের পরেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মাসে বিধানসভায় এ সংক্রান্ত বিল আনার কথা ছিল। কিন্তু বিতর্ক এড়াতে বিলের খসড়া তৈরিতে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

 

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কী?

অভিন্ন দেওয়ানি বিধি হল-সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন। বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার, সন্তান দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটিই আইনের কথা বলা হয়। সহজ কথায় অভিন্ন দেওয়ানি বিধি হল এমন একটি আইন, যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণপোষণ এবং সম্পত্তি বণ্টন-সহ ব্যক্তিগত বিষয়গুলিতে একই আইন প্রযোজ্য হবে। বর্তমানে একাধিক রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল’ বা ব্যক্তিগত আইন রয়েছে। যেমন—

  • হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন।
  • মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল’।
  • খ্রিস্টান ও পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন রয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) চালু হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলির বদলে সবার জন্য একটিই দেওয়ানি আইন কার্যকর হবে।

 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ