গ্রেফতারের পর অভিযুক্তকে নিয়েই ‘পবিত্র স্নান’ মধ্যপ্রদেশ পুলিশের

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই লালবাগ থানার পুলিশের ওই দলটির সদস্যদের শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

Share:

ভোপাল: মধ্যপ্রদেশের পুলিশের একটি দল উত্তরপ্রদেশে গিয়েছিল এক অভিযুক্তকে গ্রেফতার করতে। কিন্তু ফেরার সময় প্রয়াগরাজে ‘পবিত্র স্নান’- এর লোভ সামলাতে পারল না পুলিশের ওই দলটি। অভিযুক্ত সঙ্গে রয়েছে। এই পরিস্থিতিতে কী করে তাঁরা পবিত্র স্নান করবেন? অবশেষে হাতকড়া পরা অবস্থায় অভিযুক্তকে নিয়েই প্রয়াগরাজে গঙ্গায় ‘পবিত্র স্নান’ সারলেন মধ্যপ্রদেশের পুলিশের দলটি। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশের বুরহানপুরের সুপারিটেন্ডডেন্ট অফ পুলিশ রাহুল কুমার লোধা মঙ্গলবার জানান, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, লালবাগ থানার কয়েকজন পুলিশ অভিযুক্তকে নিয়ে প্রয়াগরাজে  গঙ্গায় স্নান করছেন। সেই সময় অভিযুক্তের হাতে হাতকড়া ছিল। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই লালবাগ থানার পুলিশের ওই দলটির সদস্যদের শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, লালবাগ থানার পুলিশের একটি দল উত্তরপ্রদেশের প্রতাপগড়ে গিয়েছিল এক ব্যক্তিকে গ্রেফতার করতে। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। পাশাপাশি তিনি জানান, পুলিশের দলটির অভিযুক্তকে গ্রেফতারের পর সরাসরি থানায় ফিরে আসা উচিত ছিল।  জানা গিয়েছে, ঘটনাটি ফেব্রুয়ারি মাসের। তবে সম্প্রতি পুলিশ আধিকারিকদের  কাছে এই বিষয়ে অভিযোগ এসেছে। কোনও ব্যক্তি গোপনে পুলিশের এই গঙ্গা স্নানের ভিডিও করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই মধ্যপ্রদেশের পুলিশ আধিকারিকদের চোখে পড়ে বলে জানা গিয়েছে।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার