‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ভোপালের বাসিন্দা হর্ষা রিচারিয়া এবার বড় ঘোষণা করলেন। হর্ষা রিচারিয়া প্রয়াগরাজে ২০২৫ সালের মহাকুম্ভের সময় খ্যাতি অর্জন করেছিলেন। তিনি বলেছেন যে, এক বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত চরিত্রের উপর আক্রমণের মুখোমুখি হওয়ার পরে তাঁর করা অনুষ্ঠানের সময় যে আধ্যাত্মিক পথ গ্রহণ করেছিলেন সেটা থেকে সরে আসার কথা ভাবছেন। এই কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এমন কী ঘটল যে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে সবকিছুর উত্তর দিয়েছেন হর্ষা।

এদিকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি আবেগঘন পোস্টে হর্ষা অনলাইনে তাঁর উপর যে নির্যাতন সহ্য করেছেন তা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে, তিনি তাঁর ধৈর্যের ভাঙনের পর্যায়ে পৌঁছেছেন এবং তাঁর চরিত্র নিয়ে বারবার প্রশ্ন করা আর সহ্য করতে পারছেন না। তিনি আরও বলেন যে, ‘‌আমি ধর্ষকও নই, চোরও নই, শুধু আধ্যাত্মিকতার পথ বেছে নেওয়ার জন্য কেন আমাকে হয়রানি করা হচ্ছে? এখন যথেষ্ট হয়েছে। আমি আর এটা সহ্য করতে পারছি না। একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা মানুষের পক্ষে কত সহজ।‌’‌

অন্যদিকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটেছে তা আগে কেউ কল্পনাও করতে পারেননি। হর্ষার পোস্ট ভাইরাল হতেই তা সকলের নজরে আসে। একটি শক্তিশালী তুলনা করে হর্ষার বক্তব্য, ‘আমি সীতা নই যে আগুনের পরীক্ষা ভোগ করব এবং সবকিছু সহ্য করব। আমাকে বারবার অসম্মান করা হয়েছে এবং আমি আর সেই নির্যাতন সহ্য করতে চাইছি না। ২০২৫ সালের মহাকুম্ভ থেকে শুরু হওয়া এই গল্পটি এখন শেষ হচ্ছে। গত এক বছর ধরে, আমি অনেক বিরোধিতার মুখোমুখি হয়েছি।’‌

এছাড়া হর্ষা রিচারিয়া আরও প্রকাশ করেছেন যে, ক্রমবর্ধমান প্রতিরোধ এবং আর্থিক চাপ তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তাঁর বক্তব্য, ‘‌মৌনী অমাবস্যার পর আমি ধর্মের পথ ছেড়ে আমার আগের পেশায় ফিরে যাব। বিরোধিতা এবং ঋণের কারণে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এখন যথেষ্ট হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। জয় শ্রী রাম, আমি আমার নিজের পথেই হাঁটবো।’‌ ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেছেন হর্ষা রিচারিয়া। গত ৪ জানুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে নিরঞ্জনী আখাড়ার পেশওয়াই রথে দেখা যাওয়ার পর ৩০ বছরের হর্ষ খ্যাতি অর্জন করেন। পরে তিনি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরি মহারাজের শিষ্যা হন।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের