বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে ৩ দিনের শোক ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে মুম্বই থেকে বারামতি যাওয়ার সময় বারামতিতে ভেঙে পড়ে  মহারাষ্ট্রে উপ-মুখ্যমন্ত্রী বিমান। তাতেই মৃত্যু হয় অজিত পাওয়ারের। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন। ভয়াবহ দুর্ঘটনায় অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্রে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। 

 অজিত পাওয়ারের দুর্ঘটনার পর শোকের ছায়া এনসিপি শিবিরে। স্বাভাবিক ভাবেই কান্নায় ভেঙে পড়েছেন কর্মী-সমর্থকেরা। বিমান দুর্ঘটনায়  মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   অজিত পাওয়ারের মৃত্যুতে এক্স পোস্টে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,‘বারামতির ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, সহকর্মী ও পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি সমবেদনা রইল। এই গভীর দুঃখের সময়ে ঈশ্বর তাঁদের সকলকে শক্তি ও মানসিক শান্তি প্রদান করুন।’ 

আরও পড়ুন: অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ অভিষেকের

বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। আজ সকালে ওই ছোট বিমানে অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। তাই জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট।  সকাল ৮.৪৫ নাগাদ বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। বিমানে ছিলেন অজিত–সহ মোট ছ’জন। সকলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতায় জঙ্গি সন্দেহে পাক নাগরিক গ্রেফতার রানা রউফ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ