অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স পোষ্টে শোকপ্রকাশ করেছেন তিনি।

অভিষেক লিখেছেন, বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর পরিবার, সহকর্মী এবং সহযোগীদের পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। গভীর শোকের এই মুহূর্তে তারা শক্তি, সাহস এবং শান্তি লাভ করুক। দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। এই ঘটনার যথাযথ তদন্তের কথা বলেছেন তিনি। 

জানা যায়, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে খবর। সকলের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।  স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা সেখানে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

সকাল ৮টা নাগাদ বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর টুকরো হয়ে যায়। গতকালই মুম্বইয়ে ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পওয়ার। তারপর এদিন জেলা পরিষদ নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন। কিন্তু এই বিমান দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

 

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…