শীতকালীন অধিবেশন শুরু, সংসদে পৌঁছলেন মহুয়া মৈত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার সকাল এগারোটায় শুরু হয়েছে সভার কাজ। অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যদিও সংসদ চত্বরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। এদিনই অবশ্য তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট পেশ করার কথা রয়েছে এথিক্স কমিটির। ওই রিপোর্ট পেশের পরে সভা উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

রবিবার তিন রাজ্যে বিধানসভা ভোটে জয় পাওয়ার পরে এদিন অনেক বেশি চনমনে দেখিয়েছে বিজেপি সাংসদদের। সংসদ ভবনে ঢোকার সময়ে অনেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ‘ভি’ চিহ্ন দেখান। এমনকী সভার ভিতরেও বিজেপি সাংসদরা স্লোগান দিতে থাকেন, ‘তিসরি বার মোদি সরকার’, ‘বার বার মোদি সরকার’। ট্রেজারি বেঞ্চে বসে সতীর্থ সাংসদদের মুখে ওই স্লোগান উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রবেশের আগে রীতি মেনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। শীতকালীন অধিবেশন নির্বিঘ্নে চালাতে বিরোধী দলের সাংসদদের সহযোগিতাও চান তিনি। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়াল জানিয়েছেন, অধিবেশন চালাতে সরকার বিরোধীদের সঙ্গে যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

উল্টোদিকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের সাংসদদের যথেষ্টই ম্রিয়মান দেখিয়েছে। চলতি অধিবেশনে ফ্লোর সমন্বয় বাড়াতে এবং সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে বসেছিলেন বিরোধী দলের সাংসদরা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে মুষড়ে না পড়ে বরং শাসক বিজেপি’র সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিদ্ধান্ত হয়।

 

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা