চিন্তার দিন শেষ, ট্রেন যাত্রীদের খাবার পৌঁছে দিতে হাত মেলাল MakeMyTrip ও Zomato

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরি প্রয়োজন হোক কিংবা সপরিবারে ছুটি কাটানো-ট্রেন সফরে অনেক ক্ষেত্রেই খাবার নিয়ে সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। ভ্রমণ সংস্থা মেক মাই ট্রিপ (MakeMyTrip) এবং অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato এবার হাত মিলিয়ে নতুন “Food on Train” পরিষেবা চালু করছে। যাতে ট্রেনের আসনে বসেই মিলবে খাবার। ১৩০টিরও বেশি রেল স্টেশনে পাওয়া যাবে এই সুবিধা। এই উদ্যোগে Zomato-র প্রায় ৪০,০০০ রেস্তোরাঁ যুক্ত হবে। যাত্রীরা তাদের পছন্দের রেস্তোরাঁ থেকে  সব ধরনের খাবার প্রি-অর্ডার করতে পারবেন। MakeMyTrip অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার সময়ই এর সুবিধা ব্যবহার করতে পারবেন যাত্রীরা এবং খাবার যথা সময়ে আসন পর্যন্ত পৌঁছে যাবে।

দীপাবলি উপলক্ষে একটি বিশেষ কুপনও দেওয়া হবে যাত্রীদের জন্য। যাতে Zomato থেকে খাবার অর্ডার দিলে মিলবে বিশেষ ছাড়।। এই প্রচেষ্টা শুধুমাত্র খাবার নয়, যাত্রার অভিজ্ঞতা ও আরাম বাড়ানোর দিকে একটি বড় পদক্ষেপ। MakeMyTrip-এর তরফে জানানো হয়েছে, ‘২০২৪-২৫ সালে রেল ই-ক্যাটারিং পরিষেবা প্রতিদিন প্রায় ৯০,০০০ যাত্রী ব্যবহার করেছেন, যা গত বছরের তুলনায় ৬৬% বেশি। এই চাহিদাকে সামনে রেখে “Food on Train” প্রকল্পটি তৈরি হয়েছে, যাতে ট্রেনের লাইভ লোকেশন এর প্রযুক্তি ব্যবহার করে সময়মতো  পরিষেবা প্রদান করা যাবে। স্টেশন-বদল ও যাত্রাপথের অবস্থার ভিত্তিতে খাবার পৌঁছানোর সঠিক সময় নির্বাচন করা হবে। বর্তমানে ডমিনোজ সহ বেশ কিছু সংস্থার মোবাইল অ্যাপ্লিকেশান (মোবাইল অ্যাপ) থেকে রেলভ্রমণকারী যাত্রীরা খাবার অর্ডার দিতে পারেন। তবে সেই পরিষেবার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

Zomato- এর ভাইস প্রেসিডেন্ট(প্রোডাক্ট)রাহুল গুপ্তা জানিয়েছেন “এবার যাত্রীরা যাত্রাপথেই নিজেদের পছন্দের রেস্তোরাঁ থেকে খুব সহজে এবং নির্বিঘ্নে অর্ডার করতে পারবেন।“

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার