তিনদিনের সফরে গোয়া পৌঁছালেন মমতা, সঙ্গী অভিষেক-বাবুল

তিনদিনের সফরে গোয়া গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা বিমান বন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদিনের সফরে গোয়া গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা বিমান বন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সুপ্রিমো। এদিন ঠিক কিছুক্ষণ আগেই গোয়ার ভাস্কো দা গামা বিমান বন্দরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। দুপুরেই ১ টার সময় গোয়ার উদ্দেশ্যে রওনা দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়। মূলত গোয়ার বিধানসভা নির্বাচনে দলের সংগঠন ও কর্মসূচি নির্ধারণের জন্যই এই সফর মমতার। কলকাতা বিমানবন্দর থেকে দুপুর তিনটে নাগাদ বিশেষ বিমানে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় সেখানে পৌঁছে যান। গোয়ার আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সফরের যে বাড়তি গুরুত্ব রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

উল্লেখ করার মতো বিষয় হল, সফরের আগের দিন, অর্থাৎ গত শনিবার, ঘাসফুল শিবিরের তরফ থেকে আসন্ন গোয়া বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মহিলাদের জন্য আশ্বাস দেওয়া হয় গৃহলক্ষ্মী প্রকল্পে শুরু করার কথা। এই প্রকল্পের আওতায়, গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতিমাসে জমা পড়বে পাঁচ হাজার টাকা। এই ঘোষণা থেকে একটা বিষয় স্পষ্ট, ভারতের এই অঙ্গরাজ্য এখন ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে। কিছুদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ঘাসফুল শিবিরে যোগ দেন। সেটাই শেষ নয়। প্রিয়াঙ্কা গান্ধির সফরে দিনে দলের একাধিক নেতা গণপদত্যাগ করেন। বিধানসভা ভোটের মুখে এই ইস্তফা যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ।

সূত্রের খবর, তৃণমূল নেত্রীর এই গোয়া সফরেই একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিতে পারেন তৃণমূলে। তালিকায় নাম রয়েছে এনসিপি বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমার।

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট