নাবালিকা ভাইঝিকে একাধিকবার ধর্ষণের দায়ে ‘পাশবিক’ কাকার ২০ বছরের জেল

মহারাষ্ট্রের থানে জেলার একটি POCSO আদালত ৮ বছর বয়সী নাবালিকা ভাইঝিকে একাধিকবার ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকা ভাইঝিকে একাধিকবার ধর্ষণের দায়ে কাকার ২০ বছরের জেল! মহারাষ্ট্রের থানে জেলার একটি POCSO আদালত ৮ বছর বয়সী নাবালিকা ভাইঝিকে একাধিকবার ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। জানা গিয়েছে, ঘটনাটি ২০২০ সালের ঘটনা। ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫৬ বছর বয়সী অপরাধী কাকাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই বিষয়ে ৬ জানুয়ারি POCSO আদালতের বিচারক জানিয়েছেন, ৫৬ বছর বয়সী অপরাধীকে সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট (POCSO) থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর ভিত্তিতে তাঁকে সাজা দেওয়া হয়েছে। অপরাধী এবং নির্যাতিতার বয়সের ব্যবধান, অপরাধীর লজ্জাজনক আচরণের বিষয়টি বিবেচনা করে আদালত এ রায় ঘোষণা করেছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর বর্ষা চন্দনে আদালতকে জানিয়েছে, নির্যাতিতা সম্পর্কে অভিযুক্তের ভাইঝি হয়। কাকার পাশবিক কাকার লালসার শিকার হয়েছে নিষ্পাপ মেয়েটি।

তবে ঘটনাটি ঠিক কী ঘটেছিল? ২০২০ সালে ঘোর করোনার মরসুমে ঘটনাটি ঘটেছিল। জানা গিয়েছে, নাবালিকার মা, অভিযুক্ত কাকার বাড়িতে তাঁকে কয়েকদিন থাকতে পাঠিয়েছিলেন। নির্যাতিতার মা কাকার বাড়িতে মেয়েকে রেখে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিলেন, কিন্তু লকডাউনের কারণে তিনি তখন বাড়িতে ফিরতে পারেননি। সেই সময়ের মধ্যেই, (মার্চ থেকে জুন ২০২০) অভিযুক্ত কাকা বেশ কয়েকবার নাবালিকা ভাইজিকে ধর্ষণ করেন। কাকার লালসার শিকার হয় ৮ বছর বয়সী নিরীহ মেয়েটি।

এরপর নির্যাতিতা অন্য এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। আর সেখানেই সে কাকার কুকীর্তি ফাঁস করে। এরপর তাঁর মা ফিরে আসলে সে তাঁর মাকেও কাকার অপরাধের কথা জানায়। এরপর তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযুক্ত আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং পকসো আইনে এফআইআর নথিভুক্ত করে। দীর্ঘ ৫ বছর মামলা চলার পর অবশেষে অভিযুক্ত কাকা দোষী সাব্যস্ত হয়েছে এবং তাঁর ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। বিচারক রায়ে আরও বলেছেন, অপরাধের গুরুতর প্রকৃতি এবং নাবালিকা শিকারের মানসিক আঘাত বিবেচনা করে তাঁকে জরিমানা দিতে হবে। পাশাপাশি, আদালত এই বিষয়টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যাতে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি