মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ শুধু স্বাস্থ্যের জন্য নয় সম্পর্কের জন্যও যে ক্ষতিকর সেই প্রমাণই মিলল ফের একবার। ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। মদ্যপানকে ঘিরে এক দম্পতির মধ্যে সমস্যার সূত্রপাত হয়। সেই বিবাদ গড়ায় রক্তারক্তি কাণ্ডে। পাঁচ ও দুই বছর বয়সী সন্তানের সামনে ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মাহোবার পানওয়াড়ি থানা এলাকার অন্তর্গত বিজরারি গ্রামে। পুলিশ জানিয়েছে, পাঁচ বছর বয়সী শিশুটির জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযুক্ত হানিফ মনসুরিকে গ্রেফতার করেছে। মৃত মহিলাকে মনীষা নামে চিহ্নিত করা হয়েছে এবং তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ ও জুয়ায় নেশায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন এবং এই আসক্তির খরচ জোগাতে তিনি ইতিমধ্যেই তার বেশিরভাগ জমি বিক্রি করে দিয়েছিলেন। শনিবার রাতে তিনি চূড়ান্ত মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। তার পর আবারও মদ্যপান করতে চাইলে স্ত্রী বাধা দিতে গেলেই তৈরি হয় সমস্যা। শুরু হয় তর্কাতর্কি।  

আরও পড়ুনঃ গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মৃত মহিলার পরিবার হানিফ মনসুরির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে।  মনীষা  ভাই নাসিম  জানিয়েছেন অভিযুক্ত  তুচ্ছ বিষয়ে  তার বোনকে শারীরিকভাবে নির্যাতন করত। এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকে বের করেও দেওয়া হয়েছিল। সেই সময়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। নাসিম বলেছেন, ‘ হানিফ মনসুরি মাতাল অবস্থায় কাস্তে দিয়ে আমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমার বোনের বিয়ে হয়েছিল ২০২১ সালে, তার দুটি ছোট সন্তান ছিল এবং সে আট মাসের গর্ভবতী ছিল। আমি অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করছি।’  একাধিকবার অভিযুক্তকে  বোঝানোর চেষ্টা  করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। হানিফের বাবা জানিয়েছেন, চার বছর আগে তাঁর ছেলে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাঁর কথায়, ‘আমার ছেলে একটি গুরুতর অপরাধ করেছে। তার কৃতকর্মের জন্য সে কঠোর শাস্তির যোগ্য, এমনকি যদি তার জন্য মৃত্যুদণ্ডও দিতে হয় তবে সেটাই হোক।’ 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা