রোজ প্রাণনাশের হুমকি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে হেলমেটে CCTV লাগালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পড়শি খুনের হুমকি দিয়েছে। প্রতি মুহূর্তে রয়েছে প্রাণের ঝুঁকি। তাই নিজের হেলমেটে সিসিটিভি ক্যামেরা লাগালেন এক ব্যক্তি। এই মুহূর্তে ইন্টারনেটে তিনি ভাইরাল। ইন্দোরের এক ব্যক্তি বাইক চালানোর সময় পরা হেলমেটে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা।

সতীশ চৌহান নামে পরিচিত ওই ব্যক্তি বলেছেন যে তিনি এবং তাঁর পরিবার প্রতিবেশীদের কাছ থেকে ক্রমাগত প্রাণহানির হুমকির সম্মুখীন হচ্ছেন। নিজের নিরাপত্তার জন্য এবং কোনও অসদাচরণের ক্ষেত্রে প্রমাণ সংগ্রহের জন্য ক্যামেরাটি অনন্য উপায়ে ইনস্টল করেছেন। সতীশ ইন্দোরের হীরানগর থানা এলাকার গৌরী নগরের বাসিন্দা। একটি ভাইরাল ভিডিওতে সতীশ চৌহান নিজের এই করুণ পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। সেই সঙ্গে পাশে থাকার আবেদন করেছেন।

 

সতীশ নিজেই ভিডিওতে ব্যাখ্যা করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী বলিরাম চৌহান এবং মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের সম্মুখীন হচ্ছেন। সতীশ অভিযোগ করেছেন যে বলিরাম এবং মুন্না তার সম্পত্তি দখল করতে চায়। এই বিরোধের কারণে প্রতিদিনই হাতাহাতি মারামারি চলে। সতীশের মতে, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। সতীশ জানিয়েছেন, প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছে। তিনি আরও অভিযোগ করেছেন যে বাড়িতে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরাটি প্রতিবেশীরা খুলে ফেলেছে

সতীশের দাবি, পুলিশ প্রশাসন তাঁর পরিবারকে কোনও নিরাপত্তা দেয়নি। একাধিকবার অভিযোগ জানানোর চেষ্টার পরেও লাভ হয়নি। সকল প্রচেষ্টার পর অবশেষে সতীশ নিজেই নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন এবং হেলমেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন