হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: স্ত্রী পরকীয়ায় আসক্ত এমন অভিযোগে নিজের দুই শিশু কন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা চালালেন স্বামী। আজ সোমবার (১০ অগস্ট) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাজ হোটেলে ওই হাড়হিম ঘটনা ঘটেছে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ‘ঘাতক’ বাবাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেছে। নিহত দুই শিশুকন্যার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কেম্পেগৌড়া বিমানবন্দর থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘নাগাওয়ারার বাসিন্দা এবং ‘জিমি’ (Zimmy) নামের একটি ক্যাব পরিষেবা সংস্থার ম্যানেজার ইমরান খান দুই শিশু কন্যা শেখ জেহারা (৫)এবং শেখ জোয়া (১০) —কে নিয়ে বিমানবন্দর সংলগ্ন তাজ হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে উঠেছিলেন। এদিন দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলা কেটে  আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি হোটেলের কর্মচারিদের প্রথমে নজরে পড়ে। তারাই কর্তৃপক্ষের গোচরে আনেন। এর পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে ভর্তি করেন।’

পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, ‘হোটেলের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। ঘটনার আগে ইমরান ও তার মেয়েদের চলাফেরার বিষয়টি নিশ্চিত করতে তদন্তকারীরা হোটেলের ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ফুটেজও খতিয়ে দেখছেন। হোটেলের রুম কখন ও কে বুক করেছিলেন এবং ইমরান এর আগে কখনও ওই হোটেলে এসেছিলেন কি না,  তা খতিয়ে দেখা হচ্ছে। ইমরানের মোবাইল ফোনের কল রেকর্ডস-ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।’ জোড়া খুনের ঘটনায় হোটেলের অন্যান্য আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল