‘মানুষের তৈরি বিপর্যয়’, রাজকোট অগ্নিকাণ্ডে ক্ষোভ উগরে দিল গুজরাত হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে বেকায়দায় পড়ল গুজরাত সরকার। এই ঘটনায় গুজরাত সরকারকে নোটিশ পাঠাল গুজরাত হাইকোর্ট। এই দুর্ঘটনাকে ‘মানুষের তৈরি বিপর্যয়’ বলে অভিহিত করেছে আদালত। পাশাপাশি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোটিশ পাঠানো হয়েছে। 

রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রনোদিতভাবে মামলাটি গ্রহণ করে গুজরাত হাইকোর্ট। রবিবার বিচারপতি বীরেন বৈষ্ণবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যেভাবে নিরীহ শিশু ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, তাতে গোটা ঘটনাটি ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনা ঘটার পিছনে কারো হাত রয়েছে বলে মনে করছে আদালত। পাশাপাশি এদিন আদালত জানিয়েছে, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গুজরাত কম্প্রিহেনসিভ জেনারেল ডেভেলপমেন্ট কন্ট্রোল রেগুলেশন ঠিকভাবে মানেনি গেমিং জোন কর্তৃপক্ষ। এই গেমিং জোন খোলার আগে নো অবজেকশান সার্টিফিকেট নেওয়া হয়নি। অস্থায়ী কাঠামো তৈরি করেই এই গেমিং জোন খুলে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজকোটে টিআরপি গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়। এই ২৫ জনের মধ্যে রয়েছে ৯ জন শিশু। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। ইতিমধ্যে গেমিং জোনের মালিক সহ চার জনকে আটক করেছে পুলিশ।

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay