বিয়ের প্রস্তাব ফেরানোয় স্কুলে ঢুকে খুন শিক্ষিকাকে, শিহরে ওঠার মতো ঘটনা তামিল-ভূমে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রস্তাব ফেরাতেই এক যুবকের হাতে  খুন হয়ে গেলেন  শিক্ষিকা।  ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে এলাকায়। সেখানকার একটি স্কুলের শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন  এক ব্যক্তি। আর সেই প্রস্তাব গ্রহণ না করায় চরম  পরিণতি হল ২৬ বছরের শিক্ষিকার। জানা গিয়েছে, নিহত শিক্ষিকার নাম রামানি। 

এদিন সকালে  মাল্লিপত্তনম সরকারি স্কুলের শিক্ষিকা রামানির উপর হামলা চালায় ৩০ বছরের মাধন। তাতে গলায় গুরুত্বর  আঘাত পান শিক্ষিকা। এরপরেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা সামনে আসতেই  তামিল পুলিশ মাধনকে গ্রেপ্তার করেছে। শুধু হয়েছে জিজ্ঞাসাবাদ।

পুলিশে কাছে মাধন জানিয়েছেন, বিবাহের  জন্য রামানীর পরিবারের সঙ্গে  আলোচনা  করা হয়েছিল। কিন্তু সেই সময় রামানী বিয়ের প্রস্তাব গ্রহণ করেনি । এরপরেই  হতাশগ্রস্ত হয়ে স্কুলে গিয়ে এদিন  তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে মাধন। ইতিমধ্যেই  এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এই ঘটনা জানতে পেরেই নিন্দা জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামিঝি । তিনি বলেন ,’ শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা ।  শিক্ষকদের ওপর নির্যাতন বরদাশত করা হবে না। হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘ 

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর