রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে পঞ্চভূতে বিলীন উদারনীতির জনক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ‘মনমোহন সিংহ অমর রহে’ । এই স্লোগানে  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh Funeral)।  শনিবার বেলা ১১ টা ৩০ নাগাদ তাঁর নিথর দেহ পৌঁছায় দিল্লির নিগম বোধ ঘাটে। সেখানেই ২১ বন্দুকে গান স্ল্যালুটে সম্পন্ন হয় মনমোহন সিংহের  শেষকৃত্য। উপস্থিত ছিলেন   রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাঁর  স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্যরা ।

এদিন দিল্লির বাসভবন থেকে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে পৌঁছায়  মনমোহন সিংয়ের মরদেহ। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে সেনার ট্রাকে করে মনমোহন সিংয়ের পার্থিব দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামেন  মানুষের ঢল।  

নিগমবোধ ঘাটে  আসেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্তমান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে  জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ – সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা । প্রোটোকল মেনে এদিন  প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর নশ্বর দেহ মুড়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকায়। শুরু হয় মনমোহনের অন্তিম যাত্রা ।

উল্লেখ্য, মনমোহন সিংহ- বিরল সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি হাজারও সমালোচনার মুখেও নিজেকে সবসময়  অত্যন্ত  নিরপেক্ষ রেখেছিলেন । অর্থনীতিতে তাঁর পাণ্ডিত্য ছিল অগাধ। বলা বাহুল্য , আধার কার্ড, ১০০ দিনের কাজ, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার-সহ একাধিক যুগান্তকারী প্রকল্প তাঁর জমানায় শুরু হয়েছিল। বারবারই যোগ্যতা এবং দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন তিনি ।  একের পর এক  কাজের জন্যই চিরকাল ইতিহাসের পাতায়    জ্বলজ্বল করে মনমোহন সিংহের নাম ।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ