সাদামাটা জীবনযাপন, কত সম্পত্তি রেখে গেলেন মনমোহন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন  প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। বৃহস্পতিবার ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । প্রধানমন্ত্রী থাকাকালে  তিনি দেশের জন্য  অনেক অনেক  বড় কাজ করেছেন।  যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে । তাই মনমোহনকে বলা হয় ‘দেশের অর্থনৈতিক সংস্কারের জনক’। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী খুবই সাধারণ জীবনযাপন করতেন ।

বর্তমানে মাত্র ১৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে মনমোহনের । ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১০ বছর তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী । এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি দেশের অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। সেইসঙ্গে ২০১৯  সালের রাজ্যসভা উপনির্বাচনে, তিনি রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বলা বাহুল্য , আধার কার্ড, ১০০ দিনের কাজ, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার-সহ একাধিক যুগান্তকারী প্রকল্প তাঁর জমানায় শুরু হয়েছিল।

উল্লেখ্য, প্রয়াত মনমোহন সিংহের  কোটি কোটি টাকার সম্পদ  থাকলেও ছিল না এক টাকারও ঋণ । তার সম্পদের বেশির ভাগই ব্যাংক অ্যাকাউন্ট এবং রিয়েল এস্টেটে জমা আছে । নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা মারফত জানা যায়, তাঁর  নামে কোনো গাড়ি বা গয়না নেই । তবে তার স্ত্রীর কাছে প্রায় ২.৮৬ লাখ টাকার সোনার গয়না ছিল। প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং কোনো শেয়ার, বন্ড বা বীমা ছিল না । স্থাবর সম্পত্তির কথা বললে , ডঃ মনমোহন সিংয়ের নামে কোনো কৃষি জমি বা বাণিজ্যিক ভবন ছিল না।  একথায় বলা যায় খুবই সাদামাটা জীবনযাপন করতেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ