সম্পর্ক শেষ, স্বামীর কাছে ফিরব বলতেই প্রেমিকার সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটালেন বিবাহিত প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার তেলেঙ্গানায় মাহাবুবাবাদ জেলায়  ভয়াবহ ঘটনা ঘটেছে।  সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর কাছে ফিরে যাবে বলায় প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।  প্রেমিকার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দলাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে  প্রগতি নগর এলাকায় । দুজনেই গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাঁদের জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুন্তা আঞ্জাইয়া, সে কুর্ভি জেলার মোদুগুলাগুদেম গ্রামের বাসিন্দা। সে গত কয়েক বছর ধরে মাহাবুবাদ কৃষি বাজারের সামনে একটি দুধের দোকান চালাচ্ছিল। জানা  গিয়েছে আঞ্জাইয়ার স্ত্রী দুই বছর আগে মারা  গিয়েছেন। তারপর থেকে সে বানোথ পদ্মা নামে এক মহিলার  সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পুলিশ জানতে পেরেছে  সাম্প্রতিক মাসগুলিতে অঞ্জায়া পদ্মার প্রতি সন্দেহ করতে শুরু করে।  তিনি সন্দেহ করতেন যে পদ্মা  তাঁর স্বামীর  সঙ্গে ফের ঘনিষ্ঠ হচ্ছে। এর ফলে দুজনের মধ্যে অশান্তি বাধে।  বুধবার পদ্মা প্রগতি নগরে তার মায়ের বাড়িতে যাচ্ছেন  এই খবর জানতে পেরে অঞ্জায়া পেট্রোলের বোতল নিয়ে সেখানে আসেন বলে অভিযোগ।  তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পদ্মা জানিয়েছিলেন  তিনি  তাঁর স্বামীর  সঙ্গেই থাকতে চান এবং আর অঞ্জায়ার সঙ্গে কোনও সম্পর্ক চান না। এই কথা শোনার পরেই  রাগের বশে অঞ্জাইয়া তার উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর সে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। 

 ঘটনাটি দেখে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুতর অবস্থায় দুজনকেই জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পদ্মার দুটি এবং  অঞ্জায়ার তিন সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।  

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত