প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

Share:

 নিজস্ব প্রতিনিধি: কয়েকমাস আগেই হয়েছিল বিয়ে কিন্তু স্ত্রীর এই রূপ দেখতে হবে ভুলেও ভাবেননি এক ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক নববিবাহিত মহিলাকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায়  পাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি চিরগাঁও থানা এলাকার। তবে ঘটনার পর অভিযুক্ত মহিলা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য, সঙ্গে থাকা যুবক তাঁর প্রেমিক নন, বরং বাপের বাড়ির এলাকার পরিচিত বন্ধু।  

জানা গিয়েছে, গত ২৫ জুন ওই মহিলার বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের কিছুদিন পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এক যুবকের সঙ্গে দেখতে পান। এরপর রাহুল পণ্ডিত নামের যুবককে দিয়ে জোর করে তাঁর সিঁথিতে সিঁদুর পরানো হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু মহিলার দাবি, গোটা ঘটনাই তাঁকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই পণ হিসেবে থার গাড়ি দাবি করছিলেন। এমনকী স্বামীর সরকারি চাকরি হলে তাঁকে ছেড়ে দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর।

আরও পড়ুন: স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

মহিলার আরও অভিযোগ, তাঁর দেওর রিঙ্কু ওই যুবককে ডেকে আনেন এবং দু’জনের উপর শারীরিক নির্যাতন করা হয়। তাঁর দাবি, ভয় দেখিয়ে ও জোর করে তাঁদের পোশাক খুলিয়ে দেওয়া হয়। তারপর দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করে।  ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। সেখানে ওই মহিলা ও যুবকের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে মহিলার দাবি, তাঁকে ফাঁসাতে ওই অডিও AI-এর সাহায্যে তৈরি কিংবা বিকৃত করা হয়েছে। মহিলার অভিযোগ, তিনি পুলিশের কাছে নিজের বক্তব্য জানিয়েছেন, কিন্তু তাঁর অভিযোগ শোনা হয়নি। ঘটনাটি নিয়ে দু’পক্ষের বক্তব্য সামনে এসেছে।  পুলিশ ঘটনার তদন্ত করছে। 

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা