স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলের জলের ট্যাঙ্কে ভাসছে মরা পাখি। দুর্গন্ধে ভরা ওই জল দিয়েই দিনের পর দিন রান্না হচ্ছে মিড ডে মিল। এমনই অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গলাডহরা কুসুমমনি এফপি স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী ও অভিভাবকেরা। আতঙ্কে পড়ুয়ারাও মিড ডে মিল খাওয়া বন্ধ করে দিয়েছে বলে দাবি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের জলে দুর্গন্ধ ছিল। পরে স্কুলের ছাদে থাকা জলের ট্যাঙ্কের কাছে গিয়ে দেখা যায়, ট্যাঙ্কে কোনও ঢাকনা নেই। উঁকি দিতেই নজরে আসে জলে ভাসছে একটি মরা পাখি। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাখিটি জলে পড়ে থাকার ফলে পচে গিয়ে জল আরও দূষিত হয়ে পড়ে। অথচ ওই জলই পড়ুয়াদের পান করানো এবং মিড ডে মিল রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। তাঁদের প্রশ্ন, দিনের পর দিন ট্যাঙ্কের ঢাকনা না থাকা এবং জলে মৃত পাখি পড়ে থাকার বিষয়টি কারও নজরে এল না কেন? পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার দায় কে নেবে?

আরও পড়ুনঃ একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

এক অভিভাবকের দাবি, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর আরও অভিযোগ, স্কুলে শিক্ষক সংখ্যা মাত্র তিনজন। প্রধান শিক্ষক গোবিন্দ মণ্ডল দীর্ঘদিন অসুস্থতার কারণে স্কুলে আসতে পারেন না। তাঁর স্ত্রী কাকুলি কবিরাজ মণ্ডল এবং এক প্যারা টিচারই মূলত স্কুলের কাজকর্ম দেখভাল করেন।ঘটনার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী তথা স্কুলের প্যারা টিচার।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস