‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম ‘জইশ’ প্রধান মাসুদ আজহারের মা-স্ত্রী-সন্তান সহ পরিবারের ১০ সদস্য

ভারতীয় হামলায় আমার পরিবারের ১০ জন সদস্য এবং চারজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। এই হামলায় আমাকেও মেরে ফেলত পারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা নিল ভারত! মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের উপর অতর্কিত বিমান হামলা চালিয়েছে ভারত। এয়ার স্ট্রাইকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত প্রায় ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি টিম। নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় চোখের সামনে স্বামীর নিধন দেখেছে হিন্দু পর্যটকের স্ত্রীরা। তাঁদের সিঁথির সিঁদুর নিমেষেই মুছে গিয়েছে। সেই সমস্ত নিহত পর্যটকদের উৎসর্গ করেই এই অভিযানের নামকরণ ‘অপারেশন সিঁদুর’ করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। আর এই অতর্কিত বিমান হামলায় সফল হয়েছেন ভারতীয় সেনা। গোটা দেশবাসী প্রধানমন্ত্রী মোদি এবং ভারতীয় সেনা, নৌ এবং বিমানবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। মক ড্রিলের পেছনে মোদির এই দুর্ধর্ষ পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন গোটা দেশবাসী। তবে ভারত যে এই প্রতিশোধ তুলতে সক্ষম হয়েছে তাঁর প্রমাণ দিয়েছে আরও এক আপডেট। ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে ভারতীয় বিমান হামলায় সন্ত্রাসী ও জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারে ১০ জন নিহত হয়েছেন। তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘ভারতীয় হামলায় আমার পরিবারের ১০ জন সদস্য এবং চারজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। এই হামলায় আমাকেও মেরে ফেলত পারত।’ এদিকে হামলার পর জইশ-ই-মোহাম্মদ একটি বিবৃতিতে জানিয়েছে, “ভারতের হামলায় মাওলানা কাশাফের পুরো পরিবার, মাওলানা মাসুদ আজহারের বড় বোনসহ নিহত হয়েছে এবং মুফতি আব্দুল রউফের নাতি-নাতনি, বাজি সাদিয়ার স্বামী এবং তার বড় মেয়ের চার সন্তান আহত হয়েছে। বেশিরভাগ নারী ও শিশু নিহত হয়েছে। বিমান হামলায় নিহত আজহারের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের আজ কবর দেওয়া হবে।”

গতকাল রাতে, ভারতীয় সশস্ত্র বাহিনী পঞ্জাবের জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি ওয়াহাওয়ালপুর-সহ নয়টি সন্ত্রাসী আস্তানায় নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়েছে ভারত। এ বিষয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন যে, ‘ভারতের পদক্ষেপ কেন্দ্রীভূত, পরিমাপিত এবং অ-উস্কানিমূলক। পহেলগাঁও আক্রমণ অত্যন্ত বর্বর ছিল।’ হামলার পরে সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছে যে, ভারতীয় সশস্ত্র বাহিনী ৬-৭ মে রাত ১.০৫ থেকে ১.৩০ এর মধ্যে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। ২২ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার নিরীহ বেসামরিক নাগরিক এবং তাদের পরিবারকে ন্যায়বিচার প্রদানের জন্য এই অভিযান শুরু করা হয়েছিল। এই অভিযানে সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়নি। নয়টি সন্ত্রাসী শিবির লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।”

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?