পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসবাদ দমনে বড় পদক্ষেপ কেন্দ্রের। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্রীয় সরকারের ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।    


 

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত। পাশাপাশি যুবক ও ছোটখাটো অপরাধে যুক্ত ব্যক্তিদের সন্ত্রাসবাদী কার্যকলাপের দিকে টেনে নেওয়ার অভিযোগও রয়েছে এই নেটওয়ার্কের বিরুদ্ধে। শুধু অস্ত্র বা মাদক পাচার নয়, দেশের গণতান্ত্রিক কাঠামো এবং সামাজিক সম্প্রীতিকে নিশানা করার চেষ্টার অভিযোগও উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, নেটওয়ার্কটি ঘৃণা ছড়ানো ডিজিটাল কনটেন্টও প্রকাশ করত। 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

 উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে বর্ধমান থেকে গ্রেফতার হয়েছিল হামিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার চক্রান্ত করার অভিযোগ উঠেছে হামিমের বিরুদ্ধে। তার সঙ্গেই যোগ মিলেছে পাকিস্তানের ‘কুখ্যাত’ গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং তার সঙ্গী আজমল গুজ্জরের।  এমনকি  স্বাধীনতা দিবসের আগে শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে একাধিক রাজ্যে সমন্বিত অভিযান চালানো হয়েছিল।  অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি IED, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, গুলি এবং নজরদারিতে ব্যবহৃত CCTV ক্যামেরা উদ্ধারের কথাও জানিয়েছে সরকার। 

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?