কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল ধানবাদের পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে। ধানবাদ পুলিশের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। পুলিশের দাবি, বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বান্টি। আন্তর্জাতিক বিমানে ওঠার আগেই কলকাতায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, বান্টির লক্ষ্য ছিল দুবাই যাওয়া। তার কাছে তল্লাশি চালিয়ে একটি বৈধ পাসপোর্টের পাশাপাশি একটি জাল পাসপোর্ট এবং ভিসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া নথিগুলি কীভাবে তৈরি করা হয়েছিল এবং এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধানবাদ পুলিশের দাবি, বান্টির বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে খুন, তোলাবাজি, অস্ত্র আইনে মামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। ২০২১ সালের মহতাব আলম ওরফে নানহে খুনের মামলাতেও তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে দীর্ঘ সময় জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছিল বান্টি। 

আরও পড়ুন: পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

গ্রেফতারের পর বান্টিকে ট্রান্সিট রিম্যান্ডে কলকাতা থেকে ধানবাদে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে বলে দাবি তদন্তকারীদের। স্থানীয় কয়েকজন অপরাধীর নাম এবং তাঁদের সম্ভাব্য যোগাযোগ নিয়েও তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ড ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?