অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন করে অশান্তির দাবানলে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। উত্তেজিত জনতাকে বাগে আনা যাচ্ছে না কিছুতেই। ‌এবার বিজেপি শাসিত রাজ্যটিতে আরও আধা সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। মণিপুরে সিআরপিএফের আরও ৫০ কোম্পানিকে পাঠানো হচ্ছে।

জিরিবাম জেলার এক ত্রাণ শিবির থেকে মেইতেই সম্প্রদায়ের ছয় মহিলা ও শিশুকে তুলে নিয়ে খুন করার ঘটনায় নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। উত্তেজিত মেইতেইরা তিন মন্ত্রী ও একাধিক বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাতার বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রাজ্যে অতিরিক্ত ২০ কোম্পানি সিআরপিএফ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পরিস্থিতি পর্যালোচনার জন্য সিআরপিএফের ডিজিও ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়নি।

উল্টে গতকাল রবিবার (১৭ নভেম্বর) নতুন করে অশান্ত হয়ে ওঠে জিরিবামের বাবুপুরা। রাত ১১টা নাগাদ জিরিবাম জেলার বাবুপুরা কংগ্রেস ও বিজেপির দফতরে চড়াও হয় একদল উত্তেজিত জনতা। কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র-সহ অন্যান্য জিনিস বাইরে বের করে অগ্নিসংযোগ করে। পুলিশ ও আধা সেনার জওয়ানরা বাধা দিতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশের গুলিতে কে আথৌবা নামে ২০ বছর বয়সী এক যুবক আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। আর ওই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের এক আধিকারিক সোমবার (১৮ নভেম্বর) সকালে জানিয়েছেন, হিংসাগ্রস্থ এলাকায় মোট ১০৭টি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন দুষ্কৃতীদের ধরতে বিশেষ তল্লাশি চলছে। উত্তেজনাপ্রবণ এলাকায় বিশেষ টহলদারি চলছে।

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা