Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার আগেই  কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন । তার আগেই কংগ্রেসের মধ্যে দেখা দিল ভাঙন। কংগ্রেস থেকে পদত্যাগ করলেন বর্ষীয়ান নেতা মিলিন্দ দেওরা। ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন কংগ্রেস নেতা।

 তিনি লিখেছেন,’ আমি কংগ্রেসের  সদস্যপদ থেকে পদত্যাগ করেছি। দলের সাথে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের অবসান ঘটেছে। বছরের পর বছর ধরে অকুণ্ঠ সমর্থনের জন্য আমি সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মীদের কাছে কৃতজ্ঞ।‘  কংগ্রেসের প্রবীণ নেতা মুরলী দেওরার ছেলে দেওরা ২০০৪ এবং ২০০৯ সালে মুম্বাই দক্ষিণ আসন থেকে জয়ী হয়েছিলেন। তিনি ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে শিবসেনা (অবিভক্ত) নেতা অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে জয়লাভ করেছেন।

প্রসঙ্গত, মুম্বাই দক্ষিণ লোকসভা নির্বাচনের কেন্দ্র নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বাকজুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস নেতা।  তা নিয়ে মিলিন্দ বলেছিলেন,’যদি  জোটসঙ্গীরা উস্কানিমূলক মন্তব্য করা বন্ধ না করে, তাহলে আমার দলও একতরফা প্রার্থীর নাম  ঘোষণা করবে।‘ এরপরেই কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছিল কংগ্রেস নেতা  মিলিন্দ দেওরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেবেন। শনিবার তাঁর কংগ্রেস ছাড়ার কথা শোনা গেলেও রবিবার  নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেন। তবে লোকসভা নির্বাচনের আগে তাঁর এই পদত্যাগে চাপে পড়বে কংগ্রেস, এমনটাই  মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।  মিলিন্দ পদত্যাগ নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?